ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন! এই কথাটা আমরা বহুজনের কাছে শুনি। কিন্তু চাকরি দিতে গিয়ে দেখা যায় কোনো স্কিল নেই। অথচ স্কিল থাকলে চাকরি চাইতেও হয় না। নিজেই নিজের ইনকামের ব্যবস্থা করে নেয়া যায়। আধুনিক সময়ে তো ইনকাম করা আরো সহজ। ঘরে বসেই ফ্রী ল্যান্সিং করে ইনকাম করা যায়। এসব কথা মাথায় রেখেই আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্ট সিরিজটা করেছি। এই সিরিজের দ্বিতীয় কোর্স – ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। এই কোর্স করে অনলাইনে নিজেই ক্লায়েন্টদের কাছ থেকে কাজ পেয়ে বেকারত্ব ঘুচাতে পারবেন ইনশাআল্লাহ।
শুধু তাই নয়! আমাদের এই কোর্স শেষ করার পর যদি হাতে কলমে চাকরির অভিজ্ঞতার প্রয়োজন হয় এবং নিয়মিত অফিস জবও করতে চান তবে সেই ব্যবস্থাও আমরা করে দেব নিশ্চিত!
সহজে কিছুই পাওয়া যায় না। যেকোনো অর্জনের জন্য প্রয়োজন হয় অধ্যবসায় ও নিরলস চেষ্টা। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিও প্রথমে সহজ মনে নাও হতে পারে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে লেগে থাকেন, ধাপে ধাপে দক্ষতা অর্জন করেন—তাহলে ইনশাআল্লাহ সাফল্যের দ্বার আপনি নিজেই খুলে নিতে পারবেন।
আর তখন আর কাউকে অনুসরণ করতে হবে না—বরং অন্যরাই অনুপ্রেরণা নেবে আপনার কাছ থেকে। শুরুটা হয়তো কঠিন, কিন্তু পরিশ্রম আপনাকে সেই স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত