সিয়ার সিরিজ ০২ – উম্মাহাতুল মুমিনীন

কোর্সের বিস্তারিত :

উম্মাহাতুল মুমিনীন কোর্স

নবী আলাইহিস সালামের জীবনে উম্মাহাতুল মুমিনীন কেবল স্ত্রী হিসেবেই ছিলেন না। তারা ছিলেন আল্লাহর হুকুম ও শরীয়তের অংশ। আল্লাহর নবী যখন নবুয়ত নিয়ে হেরা থেকে ফিরলেন তখন তিনি কাঁপছিলেন। উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা রাদ্বিয়াল্লাহু আনহা ঘরে-বাইরে দুদিকে সামলে নিলেন। আগেও তিনি পাথুরে পাহাড় বেয়ে হেরায় খাবার পানি দিয়ে আসতেন। হুদায়বিয়ার পর যখন নবীকে ফিরে যেতে হচ্ছিলো তখন সাহাবায়ে আজমায়ীন দুঃখে পেরেশানিতে রাসূলের আদেশ পর্যন্ত মানতে পারছিলেন না তখন উম্মু সালামাহ এগিয়ে এসে এমন পরামর্শ দিলেন যে পুরো সমস্যার সমাধান হয়ে গেলো। আর উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার কথা আর কীইবা বলব! সুবহানাল্লাহিল আজিম!

বর্তমানে নারীরা নাকি আদর্শ খুঁজে পায়না। অথবা নবীপত্নীদের জীবন থেকে নিজের মনমত কিছু একটা খুঁজে নিয়ে নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করে। অথচ উম্মাহাতুল মুমিনীনগণ ছিলেন পরিপূর্ণ। কোনোদিকেই তাদের কোনো কমতি ছিলো না। তারা ছিলেন অনন্য। খোদ আল্লাহ তায়ালা পর্যন্ত বলেছেন:

یٰنِسَآءَ النَّبِیِّ لَسۡتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ

হে নবীর স্ত্রীরা! তোমরা অন্যান্য নারীদের মত নও।

উম্মাহাতুল মুমিনীন কেবল নবী করীম ﷺ-এর স্ত্রীই নন বরং তাঁরা নারীদের জন্য আদর্শ। উম্মতের শিক্ষিকা এবং পবিত্র চরিত্রের অধিকারিণী নারী। আল্লাহ তাআলা যাঁদের আলোচনা নিজের কিতাবে অমর করে রেখেছেন। তাঁদের অনুসরণ করা রাসূলুল্লাহ ﷺ-এর অনুসরণেরই অংশ। কেননা তাঁরা তাঁর ঘরে বসবাস করেছেন। তাঁর সীরাত ও আখলাক কাছ থেকে দেখেছেন এবং তাঁর দুঃখ-কষ্ট ও সংগ্রামে অংশগ্রহণ করেছেন। তারা ইলম শিখেছেন ও শিখিয়েছেন। সাহাবিদের একাধিক প্রজন্মকে লালন-পালন করেছেন এবং ইসলামের তাবলীগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোনো মুসলিমাহ যদি সত্যিকার অর্থেই মুসলিমাহ হতে চায় তবে উম্মাহাতুল মুমিনীনকে অনুসরণের বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে আমরা নবীপত্নীগণের সীরাত ও কর্ম সম্পর্কে খুব কমই জানি। এই অজ্ঞতা আমাদের জন্য লজ্জার। এক উন্নত প্রজন্ম ও পবিত্রা নারী গড়ে তুলতে আমাদের সিয়ার সিরিজ সিজন ০২ থেকে এবারকার আয়োজন – উম্মাহাতুল মুমিনীন। সকলের প্রিয় ও পরিচিত আলিম মাওলানা মাহমুদ সিদ্দিকী হাফি.র আলোচনায় অর্জন করুন এই পবিত্র জ্ঞান।

ইন্সট্রাক্টর:

মাওলানা মাহমুদ সিদ্দিকী

সাবেক মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া খিলগাঁও

কোর্সটি থেকে কী শিখবেন?

  • মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণের জীবন, অবদান ও কর্ম।
  •  রাসূলের বহুবিবাহ: আদর্শিক মানদণ্ড
  • খাদিজা বিনতে খুয়াইলিদ
  • সাওদা বিনতে যামআ
  • আয়েশা বিনতে আবু বকর
  • হাফসা বিনতে উমর
  • যয়নব বিনতে খুজাইমা
  • জুওয়াইরিয়া বিনতে আল-হারিস
  • উম্মে সালামা
  • সাফিয়া বিনতে হুয়ায়্যি
  • মায়মুনা বিনতে আল-হারিস
  • উম্মু হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান
  • যয়নব বিনতে জাহশ
  • উম্মাহাতুল মুমিনীন: জীবন ও কর্ম

কোর্স কন্টেন্ট

উম্মাহাতুল মুমিনীন

  • রাসূলের বহু বিবাহ ও আদর্শিক মানদণ্ড
    51:26
  • খাদিজাতুল কুবরা রাদ্বিয়াল্লাহু আনহা
    40:08
  • সাওদা বিনতে যামআহ রাদ্বিয়াল্লাহু আনহা
    32:03
  • আয়িশাহ বিনতে আবি বাকর রাদ্বিয়াল্লাহু আনহা
    49:19
  • হাফসা বিনতে উমর রাদ্বিয়াল্লাহু আনহা
    45:24
  • যাইনাব বিনতে খুযাইমা রাদ্বিয়াল্লাহু আনহা
    23:52
  • উম্মে সালামাহ বিনতে আবি উমাইয়্যা রাদ্বিয়াল্লাহু আনহা
    30:39
  • যাইনাব বিনতে জাহশ রাদ্বিয়াল্লাহু আনহা
    39:38
  • জুয়াইরিয়া বিনতে হারিস রাদ্বিয়াল্লাহু আনহা
    30:49
  • উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহা
    30:49
  • সাফিয়্যাহ বিনতে হুয়াই রাদ্বিয়াল্লাহু আনহা
    23:32
  • মাইমুনা বিনতে হারিস রাদ্বিয়াল্লাহু আনহা
    26:40
  • উম্মাহাতুল মুমিনীনঃ জীবন ও আদর্শ
    45:13
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
180.00 600.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১৩ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা