বিয়ে করে তালাকসহ হয়ে গেছে কিন্তু দিব্যি সংসার করে যাচ্ছে। নামাজ পড়ে নিয়মিত। হজ্বেও গেছেন বেশ কয়েকবার। কপালে সিজদাহর দাগ স্থায়ী হয়ে বসে গেছে কিন্তু আয় উপার্জনে আগাগোড়া সুদ মিশে আছে জানেওনা। সমাজের এই চিত্র অহরহ আমাদের সামনে আসে। মানুষ যখন ইসলাম বলতে শুধু নামাজ-রোযা-হজ্ব-যাকাত বোঝে তখনই দ্বীন ইসলামের সামাজিক জাগতিক রূপের ধারণা থেকে সে অনেকদূরে ছিটকে পড়ে। ফলে কায়িক ইবাদাতের ব্যাপারে সে যতটা কনসার্নড ততটাই হালকা করে দেখে মুআমালাত তথা মানু্ষে মানুষে সম্পৃক্ত হক্বের ব্যাপারে। একটু সহজ করে বলা যাক…
হক্ব দুই প্রকার। আল্লাহর হক্ব ও বান্দার হক্ব। আল্লাহর হক্ব বলতে বোঝায় আল্লাহর জন্য করা আধ্যাত্মিকতা মিশ্রিত বন্দেগীকে। যেমন আমাদের দৈনন্দিন ইবাদাতসমূহ। এই অংশের নিয়ম কানুন আমরা দ্বীনি শিক্ষা হিসেবে শিখি। বান্দার হক্ব বলতে বোঝায় মানবসমাজে বসবাসরত একজন মানুষের জাগতিক সম্পর্ক, চুক্তি ও লেনদেন। একেই বলা হয় মুআমালাত। ইবাদাত বিষয়ক জ্ঞান অর্জন করা যেমন ফরজে আইন তেমনিভাবে মুআমালাত সংক্রান্ত ইলম শেখাও ফরজে আইন। কারণ, ইবাদাত কবুল হওয়ার জন্য মুআমালাত বিশুদ্ধ হওয়া জরুরী। নামাজ রোযা হজ্ব যাকাত যেমন শিখতে হয় তেমনি শিখতে হয় বিয়েশাদী-তালাক-ব্যবসাবাণিজ্য-বন্টননীতি সহ আরো অনেককিছুই।
আমরা মুসলিম হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর তায়ালার আদেশ অনুযায়ী। আমরা যে যেই কাজ করি, তার উচিৎ সেই কাজটা ইসলাম রীতিমতন আদায় করা। যে ব্যবসা করে সে ব্যবসার প্রয়োজনীয় মাসয়ালা জেনে নিবে।
যে মজদুরি করে সেও জেনে নিবে তার প্রয়োজনীয় মাসয়ালা। যেমনি ভাবে আমরা নামায পড়ার আগে নামাযের মাসয়ালা গুলো মোটামুটি জেনে নেই।
কিন্তু একটা বিষয় সম্পর্কে আমরা বড়ই উদাসীন। সেটা হল বিয়ের কিছু গুরুত্বপূর্ণ মাসয়ালা, যেগুলো জেনে নেয়া একান্ত প্রয়োজন।
সেইরকমই একটি বিষয় হচ্ছে
তালাক বা বিবাহ বিচ্ছেদ। মানুষ নিজের স্বভাবগত চাহিদা বৈধ ভাবে পূরনের জন্যই বিবাহ করে থাকে। কিন্তু তালাকের বিষয়টি ঠিকমতো না জানার কারণে স্বামী – স্ত্রীর পবিত্র সম্পর্ক হয়ে যায় অবৈধ। আর যারা ধর্ম মানে সে অবশ্যই তালাক মানবে।
তালাকের মাসায়িল বিস্তারিত জেনে নিতে অংশগ্রহণ করুন আমাদের ফরজে আইন মুয়ামালাত পর্যায়ের – তালাক কোর্সে।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত