ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়

কোর্সের বিস্তারিত :

ত্বাহারাত: ফরযে আইন – ১ম পর্যায়

ত্বাহারাত মুসলিম জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম বিধান অনুযায়ী যে কোনো ইবাদত বিশেষত সালাত, কুরআন তিলাওয়াত ত্বাহারাতের উপর নির্ভরশীল। ত্বাহারাত আমাদেরকে শারীরিক ও আধ্যাতিকভাবে পরিশুদ্ধ করে তোলে, যা আমাদেরকে সালাত সহ অন্যান্য ইবাদতের গ্রহনযোগ্যতা ও পূর্নতা দেয়।

সাঈদ ইবনু মানসূর, কুতায়বা ইবনু সাঈদ ও আবূ কামিল জাহদারী (রহঃ) … মুসআব ইবনু সা’দ (রহঃ) থেকে তিনি বর্ণিত। বলেন, আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) অসুস্থ ইবনু আমিরকে দেখতে গিয়েছিলেন। তখন ইবনু আমির তাকে বললেন, হে ইবনু উমর! আপনি কি আমার জন্য আল্লাহর কাছে দুআ করেন না? ইবনু উমর (রাঃ) বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তাহারাত ব্যতিরেকে সালাত (নামায/নামাজ) কবুল হয় না। খিয়ানতের সম্পদ থেকে সাদাকা কবুল হয় না। আর তুমিতো ছিলে বসরার শাসনকর্তা।

এত কিছু বলে ফেললাম, কিন্তু ত্বাহারাত আসলে কি, সেটাই তো বলা হলো না।

ত্বহারাত বা পবিত্রতা হল ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ, যা শারীরিক ও মানসিক পরিশুদ্ধতার মাধ্যম। ইসলামে শুদ্ধতা শুধু বাহ্যিক নয়, বরং অন্তরের পরিশুদ্ধতা ও মননশীলতার প্রতীক।
ফরযে আইন- “ত্বহারাত” কোর্সের মাধ্যমে আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি পবিত্রতার নিখুঁত নির্দেশনা, যা কুরআন ও সুন্নাহর আলোকে বিশ্লেষিত। শুদ্ধতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর শুদ্ধতার মৌলিক নিয়মাবলী জানার মাধ্যমে আমরা হতে পারি প্রকৃত মুমিন। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হয়ে ইবাদতে নিমগ্ন হওয়ার জন্য ত্বহারাতের শিক্ষাগুলো জানা ফরয।

👉এই কোর্সে আপনি ত্বহারাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের প্রথম ধাপ শিখবেন। আল্লাহ আমাদেরকে পবিত্রতার মাধ্যমে তাঁর পথে চলার সুযোগ দিন।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • তাহারাতের পরিচয়, শর্ত ও মাধ্যম
  • পানির প্রকারভেদ ও হুকুম
  • ইস্তিঞ্জা ও নাজাসাত
  • ওযু
  • গোসল
  • তায়াম্মুম
  • মোজা, ব্যান্ডেজ ও পবিত্র উপায়সমূহ
  • হায়েজ ও নেফাস
  • ইস্তিহাযা ও ওজর
  • ইবাদতের মৌলিক ও প্রয়োজনীয় বিষয়গুলো ধাপে ধাপে শেখা
  • শরীয়তের দলিলসহ সঠিক পদ্ধতি
  • বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নির্দেশনা

কোর্স কন্টেন্ট

ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়

  • দারস নংঃ ০১ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    32:24
  • দারস নংঃ ০২ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    35:29
  • দারস নংঃ ০৩ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    59:57
  • দারস নংঃ ০৪ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    54:38
  • দারস নংঃ ০৫ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    25:06
  • দারস নংঃ ০৬ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    35:37
  • দারস নংঃ ০৭ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    33:05
  • দারস নংঃ ০৮ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    01:00:20
  • দারস নংঃ ০৯ – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়
    44:46
  • Notes
    00:00

রিসোর্স – ত্বাহারাত : ফরযে আইন – ১ম পর্যায়

ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
500.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৯ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা