সূরা ইউসুফ : সূরা ভিত্তিক তাফসীর ১০

কোর্সের বিস্তারিত :

সূরা ইউসুফ: তাফসীর ও ব্যাখ্যা বিশ্লেষণ কোর্স

এক বৃদ্ধলোকের একটা ছেলে ছিল। বড় আদরের পুত্র, যক্ষের ধনের মত আগলে রাখে বৃদ্ধ। একদিন ছেলেটা হারিয়ে গেল।  পিতার বুকটা চৌচির হয়ে গেল শোকে। ওদিকে পুত্রও হারিয়ে কত পথ প্রান্তর মাড়িয়ে কোথায় যে চলে গেল!

পিতা হলেন সায়্যিদুনা ইয়াকুব আর পুত্র হলেন ইউসুফ আলাইমাস সালাম। হারিয়ে ফেলা ইয়াকুব আর হারিয়ে যাওয়া ইউসুফের আকুতি উভয়ের মাওলার দরবারে তোলা রইল বহু বহু বছর। হঠাৎ একদিন পিতাপুত্রের দেখা হলো। যে পিতা ঘরের অদূরে কূপে পড়ে থাকা পুত্রের হদিস জানতেন না, সে পিতা পেলেন শতক্রোশ দূরের সিংহাসনে বসে থাকা পুত্রের সুঘ্রাণ।

সূরা ইউসুফ এমন এক সূরা, যা পাথরসম হৃদয়কেও বিগলিত করতে পারে। অস্থির, বেচাইন অন্তরে এনে দেয় প্রশান্তির। শীতল হাওয়া। এই সূরায় কত না অশ্রুজল, কত না তীব্র আনন্দ লুকায়িত। সূরা ইউসুফের সাথে বেশকিছু বিষয় সম্পৃক্ত। এই সূরাটি এক মহান নবীর জীবনী আলোচনা করেছে। পাশাপাশি মুমিনদের জন্য শিক্ষণীয় উপদেশ দান করেছে। উলামায়ে কেরাম এই সূরা থেকে কিছু শরয়ী আহকান বের করে এনেছেন, যা আল্লাহ তায়ালা তাঁর প্রিয়নবীর ওপর ওহীরূপে নাযিল করেছিলেন। এই সূরাটি বাচনভঙ্গীর সৌন্দর্যে নিজেকে এক অনন্য স্বকীয়তায় উন্নীত করেছে, যা ইহুদি- খ্রিষ্টানদের কোনো কিতাবে নেই। AOI-এর সূরাভিত্তিক তাফসীর কোর্সের এবারের আয়োজনে আমরা এই সূরার সেই মুক্তাগুলোই কুড়িয়ে মালা গাঁথব ইনশা আল্লাহ।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • ধৈর্য, কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে ইমানের স্বাভাবিক বিকাশ
  • আল্লাহর প্রতি প্রেম ও তাওহীদের গুরুত্ব
  • ইমান ও তাওয়াক্কুল (আল্লাহর ওপর বিশ্বাস) বজায় রাখা
  • স্বপ্ন ও তার ব্যাখ্যার ইসলামী দৃষ্টিভঙ্গি
  • হিংসা এবং ইর্ষার ক্ষতিকর দিক
  • পারিবারিক সম্পর্ক, বিশেষ করে ভাই‑ভাই এবং পিতৃ‑সন্তান সম্পর্ক
  • প্রবল প্রলোভন (যেমন যুলেখা) থেকে শালীনতা ধরে রাখার শিক্ষা
  • ক্ষমাশীলতা ও পুনর্মিলন (পরিবারের সাথে পুনর্মিলন)
  • ব্যক্তি ও সামাজিক নেতৃত্ব ও কর্তৃত্বের দায়িত্ব
  • দু’আ, জ্ঞান ও ধৈর্য ধারণ করার ধরন
  • বন্ধুত্ব, বিশ্বাসযোগ্যতা, এবং দায়িত্ববোধ
  • প্রার্থনা ও দুঃখ‑দুর্দশায় আল্লাহকে স্মরণের গুরুত্ব

কোর্স কন্টেন্ট

সূরা ইউসুফ : সূরা ভিত্তিক তাফসীর ১০

  • দারস নংঃ ০১ – আয়াত ০১-০৬
    49:42
  • দারস নংঃ ০২ – আয়াত ০৭-১০
    26:33
  • দারস নংঃ ০৩ – আয়াত ১১-১৮
    38:52
  • দারস নংঃ ০৪ – আয়াত ১৯-২২
    24:09
  • দারস নংঃ ০৫ – আয়াত ২৩-২৯
    39:44
  • দারস নংঃ ০৬ – আয়াত ৩০-৩৫
    31:20
  • দারস নংঃ ০৭ – আয়াত ৩৬-৪২
    29:09
  • দারস নংঃ ০৮ – আয়াত ৪৩-৪৯
    29:11
  • দারস নংঃ ০৯ – আয়াত ৫০-৫৭
    36:15
  • দারস নংঃ ১০ – আয়াত ৫৮-৭৯
    35:01
  • দারস নংঃ ১১ – আয়াত ৮০-১০০
    33:30
  • দারস নংঃ ১২ – ১০১-১১১
    25:50
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
75.00 250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১২ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা