হযরত উমর রাদ্বিয়াল্লাহু আনহু হিদায়াত পেয়েছিলেন ব্যতিক্রমী কায়দায়। তিনি যাচ্ছিলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কিন্তু পথে বোনের বাড়িতে ঢুকে দেখেন তারা কুরআন পড়ছে। প্রথমে একদফা মার দিলেন ভগ্নিপতিকে। পরে দীলটা নরম হলো। গোসল সেরে পাক হয়ে কুরআনটা হাতে নিলেন। হাতে নিতেই চোখে পড়ল এই আয়াত:
اِنَّنِیۡۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدۡنِیۡ ۙ وَ اَقِمِ الصَّلٰوۃَ لِذِكۡرِیۡ
-আমি আল্লাহ। আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং আমার ইবাদাত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো।
উমরের দীলটা ভেঙে যেন চুর হয়ে গেলো। উমর বলে উঠলেন – লা ইলাহা ইল্লাল্লাহ। যে আয়াত শুনে উমর ঈমান আনলেন সেটা কোন সূরার আয়াত ছিলো জানেন! সূরা ত্বহা। এই সেই সূরা যেখানে আল্লাহ তায়ালা তার নবী সায়্যিদুনা মুসা আলাইহিস সালামের সংগ্রামী নবুয়তি জীবন তুলে ধরেছেন। আয়াতের ছত্রে ছত্রে আজিমুশ শান বয়ান। আহ!
এই সূরাটা যদি আপনাদেরকে মনের মাধুরী মিশিয়ে তাফসীর করা এবং সাথে জানিয়ে দেয়া হয় সমসামিয়ক শিক্ষা ও তাদাব্বুর তবে কেমন হয় বলুন তো!
সূরা ত্বহা এর তাফসীর কোর্স এ এনরোল করুন এই সূরা সম্পর্কে বিস্তারিত জানতে।
ক্লাস ইন্সট্রাক্টরঃ আম্মারুল হক
★বিগত সূরাসমূহ আমাদের ওয়েবসাইট অথবা টেলিগ্রাম থেকে ক্রয় করা যাবে ইনশাআল্লাহ★
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত