সূরাভিত্তিক তাফসীর কোর্স ২৩ – সূরা নূর

কোর্সের বিস্তারিত :

সূরা নূর এর তাফসীর

বনু মুস্তালিকের যুদ্ধের পর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন। কাফেলায় তার সাথে প্রাণপ্রিয় পত্নী আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহাও ছিলেন। কিন্তু তিনি কাফেলা থেকে পেছনে পড়ে যান। এক সাহাবির দায়িত্ব ছিল কাফেলার কেউ রয়ে গেল কিনা তা দেখেশুনে কাফেলার শেষে আসা। তিনি আয়েশাকে দেখতে পেয়ে সঙ্গে করে নিয়ে এলেন। ব্যস! এতেই মুনাফিকরা উম্মুল মুমিনীনকে অপবাদ দিয়ে বসল। অপবাদের ঢেউ রাসূলকেও ছুঁয়ে গেলো। তিনিও আয়েশার সাথে কথাবার্তা বন্ধ করে দিলেন। উম্মুল মুমিনীনের সে কি কষ্ট! তিনি শুধু কাঁদেন। নাওয়া খাওয়া একপ্রকার যেন ছেড়েই দিয়েছেন। আল্লাহ তায়ালার উপচে পড়া রহমত আয়েশাকে বাঁচিয়ে দিল। সূরা নুর নাযিল হলো।

সূরা নুর উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু আনহার ইফফতের সাক্ষী। সূরা নুর মুমিন মুমিনাগণের পবিত্রতার যিম্মাদার। অপবিত্র ও অপবিত্রাদের জন্য খড়্গ হয়ে নিয়ে এসেছে শাস্তির ফরমান। সূরা নুর যেন পুরোপুরি এক সামাজিক জীবনের নির্দেশিকা যেখানে মানবের সমাজ কেমন চলবে তার বার্তায় টইটম্বুর। নুর নাম যেন স্বার্থক হয়েছে নুরের বয়ানেত ছড়াছড়িতে। তেমনই একটি সূরা আমরা আমাদের ধারাবাহিক সূরাভিত্তিক তাফসীর কোর্সে এবার আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের আগের সূরাগুলো যারা করেছেন তাদেরকে আর স্মরণ করিয়ে দিতে হবে না এই কোর্সের সৌন্দর্য্য।

এই সূরা নিয়ে বিস্তারিত জানতে এনরোল করুন এই তাফসীর কোর্সটিতে…………

কোর্সটি থেকে কী শিখবেন?

  • সূরা নূরের আয়াত–থেকে–আয়াত তাফসীর ও গভীর ব্যাখ্যা
  • পারিবারিক শুদ্ধতা, পর্দা ও সামাজিক শালীনতার বিধান
  • ইসলামে চারিত্রিক পবিত্রতা ও নৈতিকতার মূল ধারণা
  • অভিযোগ, অপবাদ (কাযফ) ও মানহানির বিষয়ে আল্লাহর আইন
  • ইফকের ঘটনা (হজরত আয়েশা রা.) এবং এর শিক্ষা
  • মুসলিম সমাজে গীবত, অপবাদ, বদনাম রোধের নির্দেশনা
  • গৃহে প্রবেশ, অনুমতি এবং দৃষ্টির সংযমের আদব
  • পারিবারিক শান্তি, দাম্পত্য জীবন ও সুস্থ সমাজ গঠনের নীতি
  • যুব সমাজ, পুরুষ–নারী আচরণবিধি ও চরিত্র গঠনের নির্দেশনা
  • আল্লাহর নূরের উদাহরণ (আয়াতুন্নূর) – আধ্যাত্মিক আলোচনার গভীরতা
  • শরিয়তসম্মত শাস্তি, সামাজিক ন্যায়বিচার ও অপরাধ প্রতিরোধের শিক্ষা
  • সূরা নূরের সামগ্রিক উদ্দেশ্য, জীবন–ব্যবহারে প্রয়োগ ও আত্মিক উন্নয়ন

কোর্স কন্টেন্ট

সুরা নূর

  • আয়াত ০১-০৩
    37:24
  • আয়াত ০৪-১০
    25:32
  • আয়াত ১১-১৮
    20:37
  • আয়াত ১৯-২৬
    26:23
  • আয়াত ২৭-৩৪
    45:31
  • আয়াত ৩৫-৪২
    30:02
  • আয়াত ৪৩-৫০
    14:00
  • আয়াত ৫১-৫৫
    20:28
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১০ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা

ট্যাগ