দাজ্জালের অবস্থানে সময় থেকে যাবে। কেননা, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলে, ‘হে আল্লাহর রাসূল, এই অবস্থায় আমরা নামাজ কত ওয়াক্ত পড়ব?’ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিল, ‘সময় অনুমান করে নামাজ আদায় করতে থাকবে। ‘
আরেক হাদীসে এসেছে, হজরত আনাস ইবনু মালিক রাদি বর্ননা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন :
“পৃথিবীতে যত নবী-রাসূল প্রেরিত হয়েছেন, তারা প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল কানা-ই হবে। আর তোমাদের রব অবশ্যই অন্ধ নন। আর দাজ্জলের দুই চোখের মাঝখানে লেখা আকবে কাফিরুন।
উপরের হাদীস দুইটা অন্তরকে কাপিয়ে দেয়। সামনে যে এক বিভীষিকাময় ফিতনার যুগ অপেক্ষা করছে–তা যেন স্পষ্ট হয়ে ওঠে। কিন্তুু পরম করুনাময় তা’আলা এই ফিতনা থেকে বাঁচার জন্য এক অমূল্য উপায় দিয়েছেন– সূরা কাহাফ।
সে অনেককাল আগের কথা। এক যে ছিলো দেশ। দেশে রাজ করতো এক অত্যাচারী বাদশাহ। অত্যাচারী তো বটেই, তারউপর ছিলো অবিশ্বাসীও। এক আল্লাহকে না মেনে করতো মূর্তিপূজা। আল্লাহ বড়ই নাখোশ হলেন। তবুও চাইলেন, একটা সুযোগ দেয়াই যাক। নবী পাঠালেন। সত্যের পথ দেখালেন। কিন্তু বাদশাহ তো দাম্ভিক, অহংকারী। সে নবীর কথা শুনলোই না, উল্টো যারা শুনেছে তাদের উপর অত্যাচার শুরু করলো। তো সেই দেশে একদল যুবক ছিলো, যারা সত্যের দেখা পেয়ে বর্তে গিয়েছিলো। তাদের এক কথা, তারা কিছুতেই এপথ ছাড়বে না। অবশেষে যখন তাদেরকে বাদশাহর পাইক-পেয়াদা ধরতে এলো, তারা বাড়ী ছেড়ে, শহর ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে এক পাহাড়ী গুহায় ঢুকে ঘুমিয়ে পড়ল। তারপর…
গল্প শুনতে ভালো লাগে? আচ্ছা! সেই গল্প যদি হয় কুরআনের গল্প, সত্য গল্প, শিক্ষা ও অনুপ্রেরণার গল্প, হক্বের উপর টিকে থাকার গল্প তবে কেমন হয়? যে গল্পের শেষে থাকবে জীনম চলার পাথেয়, ইহকালীন জীবনের দিকনির্দেশনা আর পরকালের সুখ সমৃদ্ধির পাথেয়। এমন গল্প শুধু কুরআনই বলতে পারে। দিতে পারে জীবনের অজানা রহস্যের সমাধান। মহান আল্লাহর দয়ায় Ammar’s Online Institution – AOI আপনাদেরকে এই গল্প শোনাতেই তো আয়োজন করেছে সূরা কাহাফের তাফসীর। কুরআনের গল্পের সাথে শিখে নিতে পারবেন, শব্দ ও বাক্য বিশ্লেষণ, শানে নুযুল, সমসাময়িক আলোচনা সহ অনেক কিছুই…
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত