সূরা হিজর : সূরা ভিত্তিক তাফসীর ১৩

কোর্সের বিস্তারিত :

সূরা হিজর: তাফসীর ও ব্যাখ্যা বিশ্লেষণ কোর্স

হিজর ছিল সামূদ জাতির আবাসস্থল, যারা প্রাচীন আরবের একটি শক্তিশালী জাতি ছিল।

আল্লাহ তাআলা সামূদ জাতির জন্য নবী সালেহ (আ.)-কে প্রেরণ করেন। তিনি তাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান, কিন্তু তারা তা অমান্য করে এবং আল্লাহর নিদর্শন উটটিকে হত্যা করে। ফলে আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করেন এবং তারা ধ্বংস হয়ে যায়। সূরা হিজরে বিভিন্ন ঘটনা শিক্ষা রয়েছে ইব্রাহিম ও লূত (আ.)-এর কাহিনী, সাবা ও হিজর জাতির পরিণতি ইত্যাদি।

হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহান্নামবাসীরা যখন জাহান্নামে একত্রিত হবে, তারা তাদের সাথে কিছু গুনাহগার মুমিনদেরকেও দেখতে পাবে, তখন তারা বলবে, তোমাদের ইসলাম তোমাদের কোন কাজে আসলো না, তোমরা তো দেখছি আমাদের সাথে জাহান্নামেই রয়ে গেলে। তারা বলবে, আমাদের কিছু গুনাহ ছিল যার কারণে আমাদের পাকড়াও করা হয়েছে। তারা যা বলেছে আল্লাহ তা শুনলেন।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কিবলার অনুসারী মুসলিমগণকে বের করার নির্দেশ দেয়া হবে। আর তখন কাফেরগণ আফসোস করে বলবে, হায়! আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে বের হয়ে গেছে সেভাবে আমরাও বের হতে পারতাম।

(ইবনে কাসীর)

Perhaps those who disbelieve will wish that they had been Muslims.
অর্থ:কখনো কখনো ওরা আকাংখা করবে
যে, তারা যদি মুসলিম হত!

(সূরা হিজর :২)

কখনো কি ভেবেছেন, কাল কেয়ামতের দিন কাফেররা যখন আফসোস করে বলবে, ‘হায়! আমরা যদি মুসলিম হতাম!’ সেই মুহূর্তের ভয়াবহতা কল্পনা করা যায়? সূরা হিজর আমাদের সামনে এই চিত্র তুলে ধরে, যা আমাদের ঈমানের গুরুত্ব ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।

এমন আফসোস যেন আমাদের ভাগ্যে না আসে, বরং কুরআনের আলোতে জীবনকে আলোকিত করতে এনরোল করে ফেলুন সূরা ভিত্তিক তাফসীর সিরিজ কোর্সের -সূরা হিজর।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এবং আল্লাহ স্বয়ং এর হিফাজত করবেন — এই বিশ্বাস দৃঢ় করা
  • পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের ইতিহাস (আদ, সামূদ, লোকমান, হিজরের অধিবাসী) এবং তাদের শিক্ষা
  • আল্লাহর রাসূলদের প্রতি অবিশ্বাস, উপহাস ও অমান্যকারীদের পরিণতি
  • শয়তানের অহংকার, তার ধোঁকা ও মানুষের বিরুদ্ধে তার প্রতিজ্ঞা
  • আল্লাহর দয়া, ক্ষমাশীলতা এবং একইসঙ্গে তাঁর শাস্তির ন্যায়বিচার
  • আল্লাহর সৃষ্টি জগত—আকাশ, পৃথিবী, রিজিক, বাতাস, মেঘ—সবই তাঁর শক্তির নিদর্শন
  • জিন ও মানুষের শত্রুতা এবং ঈমানদারদের জন্য সতর্কতা
  • কুরআন পাঠ, তিলাওয়াত ও অনুসরণের গুরুত্ব
  • চ্যালেঞ্জ, উপহাস ও শত্রুতা সত্ত্বেও আল্লাহর ওপর ভরসা রেখে দ্বীনের দাওয়াহ চালিয়ে যাওয়ার শিক্ষা
  • আল্লাহর নির্দেশ পালনকারীদের জন্য দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা এবং শান্তির বার্তা

কোর্স কন্টেন্ট

সূরা হিজর : সূরা ভিত্তিক তাফসীর ১৪

  • দারস নংঃ ০১ – আয়াত ০১-০৯
    24:37
  • দারস নংঃ ০২ – আয়াত ১০-২৫
    21:37
  • দারস নংঃ ০৩ – আয়াত ২৬-৪৪
    27:11
  • দারস নংঃ ০৪ – আয়াত ৪৫-৬৭
    35:54
  • দারস নংঃ ০৫ – আয়াত ৬৮-৭৭
    20:22
  • দারস নংঃ ০৬ – আয়াত ৭৮-৯৯
    31:24
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৬ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা