সূরা হজ্ব এমন এক সূরা, যেখানে আল্লাহ তায়ালা শিখিয়েছেন কীভাবে ত্যাগ দিতে হয়। কুরবানীর হুকুম আহকাম থেকে শুরু করে হজ্বের কষ্ট তাহাম্মুল সহ্য করে আল্লাহকে রাজিখুশি করার জন্য কীভাবে নিজের সবটুকু উজাড় করে আল্লাহর পথে ছুটতে হয়। সেইসাথে আর দেখিয়েছেন কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে কার পরিণতি কেমন হবে। মুমিন কোথায় থাকবে এবং কাফির কোথায় থাকবে।
সূরার সর্বশেষ পর্যায়ে আল্লাহ তায়ালা আমাদের নাম দিয়েছেন সেই ঐতিহাসিক নামে – মিল্লাতা আবিকুম ইবরাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমীন।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত