عَسٰی رَبُّكُمۡ اَنۡ یَّرۡحَمَكُمۡ ۚ وَ اِنۡ عُدۡتُّمۡ عُدۡنَا ۘ وَ جَعَلۡنَا جَهَنَّمَ لِلۡكٰفِرِیۡنَ حَصِیۡرًا
আশা করা যায়, তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি কর, তবে আমিও (আমার শাস্তির) পুনরাবৃত্তি করব। আর জাহান্নামকে আমি করেছি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কারাগার।
—সূরা বনি ইসরাইল: ৮
আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের ক্ষমা করবেন এবং আমাদের উপর রহম করবেন—এটা নিশ্চিত। তবে এটাই ভেবে গুনাহকে লাইটলি নিয়ে নিজেকে সংযত না রেখে যেন ইচ্ছাকৃতভাবে একের পর এক গুনাহ না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।আর গুনাহ থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমকে জীবনসঙ্গী বানানো অত্যন্ত জরুরি। তবে তা দায়সারা ভাবে নয়; অর্থ বুঝে মনে -প্রানে, মস্তিষ্কে ধারণ করতে হবে।
কুরআনের এই সূরাটি শুরু হয়েছে ইহুদীদের ইতিহাসের বয়ানে, আর শেষ হয়েছে হক-বাতিলের ফলাফল ঘোষণার মাধ্যমে।
সূরা বনী ইসরাঈলে আল্লাহ তুলে ধরেছেন, বনী আদম ও শয়তানের অবিরাম প্রতিদ্বন্দ্বিতা। ইহুদীদের নাফরমানির কারণে তাদের ধ্বংসের পরিণতি।
আর সেই কুরআনের অর্থ বুঝে পাঠ করার সুবিদার্থে রয়েছে আমাদের “সূরা ভিত্তিক তাফসীর সিরিজ কোর্স” এর সুরা বানী ইসরাইল কোর্স
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত