সায়্যিদুনা ইবরাহিম আলাহিস সালামের জীবনে ঝড় নেমে এসেছে। এই ঝড় নামিয়ে দিয়েছে তারই আত্মীয়স্বজন, পরিবার-পরিজন। নিক্ষেপ করেছে আগুনে। তার অপরাধ – তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই অপরাধের সাজা দিলো তারা ইবরাহিমকে আগুনে ফেলে।
সায়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের জীবনে দুর্দশা। তিনি হতাশ হলেন না। ডাকলেন আল্লাহকে। ইউনুস আলাইহিস সালাম ডাকলেন আল্লাহকে। আম্বিয়া আলাইহিমুস সালামের সেসব ডাকই গুঞ্জরিত হয়েছে সূরা আম্বিয়ার ছত্রে ছত্রে।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত