পবিত্র কোরআনের প্রতিটি সুরা গুরুত্বপূর্ণ। প্রতিটি সুরারই মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে কিছু সুরা ও আয়াতের বিশেষ ফজিলত ও বৈশিষ্ট্যের কথা বলেছেন নবীজি (স.)। তেমনই এক সুরা হলো আলে ইমরান। সুরা আলে ইমরান পবিত্র কোরআনের তিন নম্বর সুরা। আয়াতসংখ্যা ২০০। এই সুরায় আকিদা ও শরিয়তের বিধি-বিধান দুটি বিষয়ই আলোচিত হয়েছে। আল্লাহর একত্ববাদ, নবুয়ত, কোরআনের সত্যতা, ইহুদি-খ্রিস্টানদের সঙ্গে মৌলিক বিরোধসমূহ, হজ, জিহাদ, সুদ, জাকাত ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় ওঠে এসেছে এই সুরায়। তুলে ধরা হয়েছে মুনাফিকদের ধৃষ্টতাপূর্ণ আচরণ এবং বলা হয়েছে- একমাত্র ইসলামই আল্লাহর মনোনীত ধর্ম।
এই সুরা তেলাওয়াতের ফজিলত প্রসঙ্গে নাওয়াস ইবনে সামআন (রা.) বর্ণিত এক হাদিসে রাসুল (স.) বলেছেন, কোরআন ও আহলে কোরআন যারা দুনিয়ায় তা অনুসারে আমল করেছে, সেই কোরআনপন্থীরা (কেয়ামতের দিন) আসবে এমন অবস্থায় যে তাদের আগে আগে থাকবে সুরা বাকারা ও আলে ইমরান। এরা উভয়েই তাদের ধারকদের পক্ষে (আল্লাহর দরবারে) বিতর্ক করবে। (জামে তিরমিজি: ২৮৮৩)
চলুন, আমাদের সাথে শুরু করা যাক সূরা এলে ইমরানের সফর…
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত