সিয়াম : ফরযে আইন – ১ম পর্যায়

কোর্সের বিস্তারিত :

সিয়াম : ফরযে আইন – ১ম পর্যায়

কুতায়বা ইবনু সা’ইদ (রহঃ) … তালহা ইবনু ’উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে বলুন, আল্লাহ তা’আলা আমার উপর কত সালাত ফরজ করেছেন? তিনি বলেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা’আলা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সিয়াম; তবে তুমি যদি কিছু নফল কর তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন? রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।

-সহীহ বুখারী

কিন্তু কিভাবে শিওর হবেন যে,সিয়াম পালনে কোন ভুল-ত্রুটি হচ্ছে না ?

ফরজে আইন ইবাদত পর্যায়ের সিয়াম কোর্সটাতেই পেয়ে যাবেন সব ইনশাআল্লাহ। রোযার পরিচয়, ফজিলত, চাঁদ দেখা, নিয়ত, কাযা, কাফফারা ও ইতিকাফের মাসায়িল সহ সবকিছু এত সুন্দরভাবে বোঝানো হয়েছে যে, আপনার আর কোনো প্রশ্নই থাকবে না ইনশাআল্লাহ। দেরী না করে রোযার প্রস্তুতিটা নিয়েই নিন…

কোর্সটি থেকে কী শিখবেন?

  • সিয়ামের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর হাকিকত, উদ্দেশ্য ও ফজিলত সম্পর্কে বিস্তারিত ধারণা।
  • ইসলামের দৃষ্টিতে সিয়ামের মৌলিক পরিচিতি, কেন এ ইবাদত গুরুত্বপূর্ণ—এসব বিষয় শেখা।
  • চাঁদ দেখা, রোজা শুরু-শেষের বিধান এবং রোজা ভঙ্গের কারণগুলো পরিষ্কারভাবে জানা।
  • রোজা ভেঙে গেলে কাযা, কোন ক্ষেত্রে কাফফারা দিতে হয় এবং কোন কাজগুলো মাকরূহ—এসব সম্পর্কে শিক্ষা।
  • রোজার সঙ্গে সম্পর্কিত মুস্তাহাব আমল, ওয়াজিব বিধান ও মানত রোজার নিয়মগুলো বোঝা।
  • ইতিকাফের শর্ত, নিয়ম, সময়, উদ্দেশ্য ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া।
  • রোজার সাথে জড়িত দৈনন্দিন প্রশ্ন, সমস্যার সমাধান এবং বাস্তব জীবনে রোজা পালনের আদব শিখতে পারবেন।

কোর্স কন্টেন্ট

সিয়াম : ফরযে আইন – ১ম পর্যায়

  • দারস নংঃ ০১ – সিয়াম : হাকিকত, ঐতিহাসিক প্রেক্ষাপট ও ফজিলত
    35:08
  • দারস নংঃ ০২ – সিয়াম পরিচিতি
    33:31
  • দারস নংঃ ০৩ – চাঁদ দেখা ও রোযা ভাঙ্গার কারণ
    26:47
  • দারস নংঃ ০৪ – কায়া, কাফফারা ও মাকরুহাত
    28:58
  • দারস নংঃ ০৫ – মুস্তাহাব, ওজর ও মানত
    30:53
  • দারস নংঃ ০৬ – ইতিকাফ
    31:35
  • দারস নংঃ ০৭ – সিয়ামের মুযাকারা
    28:05
  • Course Material
    00:00
  • Course Questions
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
400.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৭ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা