সিহাহ সিত্তাহর ছয় ইমামগণ

কোর্সের বিস্তারিত :

সিহাহ সিত্তাহর ছয় ইমাম: জীবন, কর্ম ও হাদীস সাধনা

ইমাম বুখারী রহ. একবার একটা হাদিস সংগ্রহ করতে গিয়ে অনেকদূর সফর করে যাওয়ার পর দেখেন যার কাছে গিয়েছেন তিনি মাত্র মারা গিয়েছেন। অথচ তিনি এই হাদিস শিখতে দিনের পর দিন সফর করেছেন। ইয়াহইয়া ইবনে মায়ীন রহ. এক মুহাদ্দিসের কাছে গিয়ে লাঠির আঘাত খেয়েছেন। ইমাম আহমাদ ইবনে হাম্বল রহ. বাগদাদে বসে হাদিস শিখিয়েছেন দুনিয়াজোড়া মুহাদ্দিসদের। কুরআনের পর শরীয়াহর দ্বিতীয় মৌলিক উৎস হাদিস। হাদিস এমন এক শাস্ত্র যা তৈরি করতে মুহাদ্দিসিনে কিরাম হাজার বছর পরিশ্রম করেছেন। হাদিসের সেবায় জীবন উৎসর্গ করেছেন। হাদিসের হিফাজতে এমন এমন মূলনীতি তৈরি করেছেন যা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী আমাদের পর্যন্ত নিয়ে এসেছে কোনোরকম বিকৃতি ছাড়াই!

অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হয় যে বর্তমানে অনেকেই মুহাদ্দিসিনে কিরামের জীবন ও কর্ম সম্পর্কে কোনো ধারণাই রাখে না। কুতুবে সিত্তাহর প্রস্তুত প্রণালী সম্পর্কে জানে না। না জেনেই সবজান্তা হয়ে মুহাদ্দিসদের গালিগালাজ করে। হাদিস সম্পর্কে কল্পনাপ্রসূত কথা বলে। অথচ হাদিস এই দ্বীনকে টিকিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। তো কাদের হাত ধরে হাদিস টিকে রইল? কারাই বা ত্যাগ দিয়েছে জানতে কি মন চায় না? এজন্যই আমাদের এবারকার আয়োজন – সিহাহ সিত্তাহর ছয় ইমাম [জীবন, কর্ম ও হাদিস সাধনা] শীর্ষক কোর্স। এই কোর্সে আমরা আপনাদেরকে হাদিসের পরিভাষা সামনে রেখে সম্পূর্ণ একাডেমিক কায়দায় অধ্যয়ন করাব হাদিসের ইমামদের জীবন ও কর্মের বিস্তারিত। নিয়ে যাবো হাদিস চর্চার গৌরবময় অধ্যায়ে।

 

ইন্সট্রাক্টর

মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল জলিল
আলিম, লেখক ও অনুবাদক
শিক্ষার্থী, উলুমুল হাদিস ডিপার্টমেন্ট, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • হাদীসের পরিচয়, প্রকারভেদ, গুরুত্বপূর্ণ পরিভাষা ও আদাবুল মুহাদ্দিসীন
  • হাদীস সংকলনের ইতিহাস ও ক্রমবিকাশ, প্রাচ‍যবিদদের সংশয় ও তার জবাব
  • ইমাম বুখারী রহ.
  • সহীহ বুখারী
  • ইমাম মুসলিম রহ.
  • সহীহ মুসলিম
  • ইমাম আবু দাউদ রহ. ও সুনানে আবি দাউদ
  • ইমাম তিরমিজি রহ. ও জামে তিরমিজি
  • ইমাম নাসাঈ রহ. ও সুনানে নাসাঈ
  • ইমাম ইবনে মাজাহ রহ. ও সুনানে ইবনে মাজাহ

কোর্স কন্টেন্ট

সিহাহ সিত্তাহর ছয় ইমাম

  • হাদিসের পরিচয়, প্রকারভেদ, গুরুত্বপুর্ণ পরিভাষা ও আদাবুল; মুহাদ্দিসীন
    01:05:33
  • হাদীস সংকলনের ইতিহাস ও ক্রমবিকাশ, প্রাচ‍যবিদ
    01:11:22
  • ইমাম বুখারী রহ.
    01:06:52
  • সহীহ বুখারী
    01:07:51
  • ইমাম মুসলিম রহ.
    35:22
  • সহীহ মুসলিম
    45:48
  • ইমাম আবু দাউদ রহ. ও সুনানে আবি দাউদ
    47:07
  • ইমাম তিরমিজি রহ. ও জামে তিরমিজি
    37:22
  • ইমাম নাসাঈ রহ. ও সুনানে নাসাঈ
    28:19
  • ইমাম ইবনে মাজাহ রহ. ও সুনানে ইবনে মাজাহ
    28:04
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
500.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১০ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা