শামের ইতিহাস : হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি

কোর্সের বিস্তারিত :

শামের ইতিহাস, হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি কোর্স
প্রাচীন লেভান্ট বলতে বোঝানো হতো দক্ষিন পশ্চিম এশিয়ার বিস্তৃত এলাকাকে। টরাস পর্বতমালা থেকে সিনাই মরুভূমি ও হিজাজ পর্যন্ত এই বিশাল ভূখণ্ডের আওতায় ছিলো সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিন। সাথে আনাতোলিয়ারও কিছু অংশ। এই অঞ্চল এতই প্রাচীন যে, এখানে প্রস্তর, লৌহ ও তাম্র যুগ পর্যন্ত গত হয়েছে। দীর্ঘ সময় রোমানদের শাসনের পর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুরু হয় লেভান্টমুখী অভিযান। মুতা ও তাবুকের পর এই অভিযান টেনে নিয়ে যান প্রথম খলিফায়ে রাশিদ সিদ্দিকে আকবর রাদ্বি.। এই বিজয় পূর্ণতা পায় দ্বিতীয় খলিফায়ে রাশিদ ফারুকে আজম রাদ্বি. এর যুগে। লেভান্ট হয়ে ওঠে – বিলাদুশ শাম।
মুসলমানদের শাম নবীজির ভাষায়—পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম ভূমি। হাদিসের ভাষায়—মাহশার ও মানশারের ভূমি। ভৌগোলিক, রাজনৈতিক, ঐতিহাসিক ও ধর্মীয়—সব দিক থেকেই শাম গুরুত্বপূর্ণ অঞ্চল। শেষ যামানার গুরুত্বপূর্ণ সব মালাহিম ও ফিতান, ঈসা আলাইহিস সালামের অবতরণ—এসবেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শাম। ইসলাম-পূর্ব রোমান-বাইজেন্টাইন অ্যাম্পায়ার থেকে অদ্যাবধি—শামের গুরুত্ব সবসময়ই ছিল প্রাসঙ্গিক। যে-কারণে, প্রাচীন বাইজেন্টাইন থেকে বর্তমানের সুপারপাওয়ার ইউএসএ, রাশিয়া, ইরান, তুরস্ক—সকলেরই প্রচেষ্টা, শামে নিজেদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখা।
কেন শাম এত গুরুত্বপূর্ণ? হাদিসেই বা কেন এতবার এসেছে শামের কথা? কোন-কোন ফিতান ও মালাহিম শামে সংঘটিত হবে? যুগে-যুগে শামের ইতিহাস কী? কারা কারা শাসন করেছে শাম? বর্তমানেই বা কেন এত টানাপোড়েন শামকে নিয়ে? এই প্রশ্নগুলোর উত্তর পেতেই AOI এর ইতিহাস কোর্স ০২ এর এই আয়োজন – শামের ইতিহাস, হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি।
ইন্সট্রাক্টর:
মাওলানা মাহমুদ সিদ্দিকী
সাবেক মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকা
লেখক ও সম্পাদক, পেনফিল্ড পাবলিকেশন

কোর্সটি থেকে কী শিখবেন?

  • শামের ভূগোল, প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক পরিচিতি
  • শামের প্রাচীন সভ্যতা ও ধর্মীয় ঐতিহ্য (ইহুদি ও খ্রিস্টান)
  • ইসলামের পূর্ববর্তী শামের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা
  • কুরআন ও হাদিসে শামের ফজিলত ও গুরুত্ব
  • শেষ যামানায় শামের ভূমিকা, মাহদির আগমন ও দাজ্জালের ফিতনা
  • ইসলামী ইতিহাসে শামের ফুতুহ (জয়) ও উমাইয়া, আব্বাসী খিলাফতের সময়কার শামের অবস্থা
  • ক্রুসেড যুদ্ধ ও সালাহউদ্দিন আইয়ুবীর প্রতিরোধ
  • মামলুক ও উসমানীয় শাসন, শামের রাজনৈতিক ও সামরিক পরিবর্তন
  • আধুনিক যুগে শামের বিভাজন, সিরিয়ার ইতিহাস ও রাজনৈতিক সংকট
  • সিরিয়ান সিভিল ওয়ার, আন্তর্জাতিক প্রভাব এবং মুজাহিদিন ও আইসিসের ভূমিকা

কোর্স কন্টেন্ট

শামের ইতিহাস : হাদিসের ভাষ্য ও আন্তর্জাতিক রাজনীতি

  • শামের ইতিহাস : কোর্স পরিচিতি
    24:30
  • শামের ইতিহাস : ভৌগলিক ও প্রাকৃতিক বিবরণ
    01:02:17
  • শামের ইতিহাস : ফাযায়িলুশ শাম
    01:08:23
  • শামের ইতিহাস : শেষ জামানার ভবিষ্যদ্বাণী ও শামের ভূমিকা
    01:24:58
  • শামের ইতিহাস : শামে সংঘটিত কিয়ামতের পুর্ববর্তী ফিতান ও মালাহিম
    01:27:35
  • শামের ইতিহাস : ইসলামের আবির্ভাব ও ফুতুহুশ শাম
    01:02:58
  • শামের ইতিহাস : ফুতুহুশ শাম ২য় পর্ব
    01:02:26
  • শামের ইতিহাস : উমাইয়া খিলাফতের অধীনে শাম
    52:33
  • শামের ইতিহাস : আব্বাসি খিলাফতের অধীনে শাম
    52:28
  • শামের ইতিহাস : ক্রুসেড ও শাম
    58:24
  • শামের ইতিহাস : মামলুক শাসন ও শাম
    01:05:16
  • শামের ইতিহাস : উসমানীয় খিলাফতের অধীনে শাম
    01:04:24
  • শামের ইতিহাস : আধুনিক শামের ইতিহাস
    01:02:33
  • শামের ইতিহাস : বাথ পার্টির শাসন (১৯৬৩-২০২৪)
    01:01:09
  • শামের ইতিহাস : সিরিয়ান সিভিল ওয়ার
    01:06:16
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
500.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা