একজন মুমিনকে প্রোডাক্টিভ, আলোকিত ও পবিত্র করে গড়ে তোলার লক্ষ্যে নুরুল কুরআন একাডেমি, আম্মারস অনলাইন ইন্সটিটিউট ও সুকুন লাইফের যৌথ আয়োজনে আয়োজিত হয়েছিল NSA প্রোগ্রাম-২৬।
এই প্রোগ্রামটি মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে: কুরআন নিয়ে গভীর চিন্তা (তাদাব্বুর), আত্মার পরিশুদ্ধি (তাযকিয়া) এবং জিন-জাদু-বদনজরের শরয়ি চিকিৎসা (রুকইয়া)। যদিও এটি রমজান মাসে প্রাথমিকভাবে একটি লাইভ প্রোগ্রাম হিসেবে আয়োজিত হয়েছিল; কিন্তু এর প্রতিটি বিষয় একজন মুসলিমের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। তাই আমরা এটিকে এখন রেকর্ডেড কোর্স হিসেবে নিয়ে এসেছি, যাতে যে-কেউ সুবিধামতো সময়ে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এই জ্ঞানগুলো অর্জন করতে পারেন।
এই কোর্সে মোট ২৩টি সমৃদ্ধ ক্লাস রয়েছে (২১টি নিয়মিত ক্লাস এবং ২টি বিশেষ বোনাস ক্লাস), যা বিষয় অনুযায়ী তিনটি মডিউলে বিভক্ত:
মডিউল-০১ঃ তাদাব্বুরুল কুরআন (৭টি ক্লাস)
এই মডিউলে আপনি কুরআনের পরিচয়, ইতিহাস এবং এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করার (তাদাব্বুর) পদ্ধতি শিখবেন। সেই সাথে কুরআনের অলৌকিকত্ব (ইজাযুল কুরআন) এবং সঠিক পদ্ধতিতে তিলাওয়াতের গুরুত্ব ও আদব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
মডিউল-০২ঃ তাযকিয়া বা আত্মশুদ্ধির পথ (৭টি ক্লাস)
আত্মশুদ্ধির গুরুত্ব ও মূলনীতি থেকে শুরু করে অন্তরের খাদ্য এবং হৃদয়ের বিভিন্ন রোগ ও তা থেকে প্রতিকারের উপায় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একজন মুমিনের কাঙ্ক্ষিত গুণাবলি অর্জন এবং তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন এই মডিউলে।
মডিউল-০৩ঃ রুকইয়াহ বা শরয়ী চিকিৎসা (৭টি ক্লাস)
বদনজর, জাদু, জিন এবং ওয়াসওয়াসার মতো সমস্যা থেকে বাঁচতে কুরআনি পদ্ধতি বা রুকইয়ার গুরুত্ব ও প্রয়োগ নিয়ে সাজানো হয়েছে এই অংশটি। প্রচলিত চিকিৎসার পাশাপাশি কীভাবে নিজেকে এবং পরিবারকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত রাখা যায়, তার একটি ‘সেল্ফ রুকইয়া গাইড’ এখানে প্রদান করা হয়েছে।
কোর্সটিতে দুটি বিশেষ বোনাস ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে, যা আপনাকে রমাদান এবং ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে।
নিজেকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করতে এবং একটি পবিত্র ও প্রোডাক্টিভ জীবন গড়তে আজই এই কোর্সে জয়েন করুন।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত