মুমিন জীবনে পবিত্রতা: অশ্লীলতা রোধ

কোর্সের বিস্তারিত :

আধুনিক বিশ্বের কাছে ভালো ও মন্দের মাপকাঠি স্রেফ বস্তুবাদী ভালো মন্দ। সেখানে চারিত্রিক পবিত্রতা কিংবা ব্যক্তি স্বচ্ছতার ধারণা নেই। কেউ যিনা ব্যভিচার করলেও লিবারেল দুনিয়া তাকে খারাপ বলবে না। সুদ খেলেও বলবে না তার অর্থনীতি অপবিত্র। বরং মানবের জন্য লজ্জাজনক পাশবিক কাজকেও একদম হালকা করে ফেলা হয়েছে। ফলে আল্লাহর ইবাদতের তরে সৃষ্টি করা আদম দিনে দিনে তলিয়ে যাচ্ছে অপবিত্রতার চোরাবালিতে। পশ্চিম নিজেকে চূড়ান্ত অসভ্যতায় অভ্যস্ত করে এরপর হাত বাড়িয়েছে মুসলিম জনপদের দিকে। অসভ্যতা ও অশ্লীলতার সয়লাব ছড়িয়ে মুসলমানদের সমাজের স্তম্ভ খুইয়ে ফেলছে ধীরে ধীরে। একজন মুসলমানের জীবনে সবকিছুর উর্ধ্বে থাকে তার নৈতিক পবিত্রতা। একজন মুসলমান তার চারিত্রিক নিষ্কলুষতার গুণে যমিনে বিচরণ করেও হয়ে উঠে ফেরেশতাসুলভ মানুষ। আল্লাহ তায়ালা পবিত্র মুমিনদের কথা কুরআনে বলেছেন। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন চারিত্রিক যামানতের কথা। বিনিময়ে দিয়েছেন জান্নাতের সুসংবাদ। কিন্তু আমাদের চারপাশে অশ্লীলতা ও কদর্যতার কৃষ্ণ সয়লাভ ভাসিয়ে নিচ্ছে মুসলিম তরুণ-যুবাদের। আজ আমরা দিশেহারা। ঠিক এইসময়ে কীভাবে আমরা বাঁচবো এই সয়লাব থেকে তার পরিকল্পনা ও প্র‍যাকটিস জরুরী। এজন্যই দরকার দাওয়াতী হালাকাহ ও ইসলাহী মজলিশ। কিন্তু ব্যস্ত জীবনে হয়তো সময় বের করা হয়ে ওঠে না সরাসরি আহলুল্লাহর সুহবতের। তাই অনলাইনই ভরসা। আলহামদুলিল্লাহ Ammar’s Online Institution – AOI এর উদ্যোগে এখন থেকে আমরা প্রতিমাসেই একটি করে ওয়েবিনার রাখবো। সেখানে মুখলিস দাঈ ও পারদর্শী ব্যক্তিগণ আলোচনা করেছেন। এই ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় ওয়েবিনার –

 

মুমিন জীবনে পবিত্রতা: অশ্লীলতা রোধ

আলোচক হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় ও পরিচিত মুখ দাঈ ইলাল্লাহ শামসুল আরেফীন শক্তি ভাই।

কোর্স কন্টেন্ট

মুমিন জীবনে পবিত্রতা: অশ্লীলতা রোধ

  • মাসিক ওয়েবিনার ০২
    59:48
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
Free
Free access this course

ট্যাগ