লিআন ও যিহার : ফরযে আইন – ২য় পর্যায়

কোর্সের বিস্তারিত :

লিআন ও যিহার

লিআন হলো কোনো পুরুষ নিজ স্ত্রীকে নিজের চোখে অন্য কোন পুরুষের সাথে কুকর্মে লিপ্ত দেখে, যার প্রতক্ষ্যদর্শী সে নিজেই। কিন্তু ব্যভিচারের শাস্তি সাব্যস্ত করার জন্য চারজন সাক্ষীর প্রয়োজন। সেই কারণে নিজের সঙ্গে অতিরিক্ত তিনজন সাক্ষী সংগ্রহ না করতে পারলে স্ত্রীর উপর ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা যাবে না। কিন্তু নিজের চোখে দেখার পর এ রকম অসতী স্ত্রী নিয়ে সংসার করাও সম্ভব নয়। এমতাবস্থায় শরীয়তে এর সমাধান দিয়েছে যে, স্বামী আদালতে কাযীর সামনে চারবার আল্লাহর নামে কসম (শপথ) করে বলবে যে, সে তার স্ত্রী উপর ব্যভিচারের অপবাদ দেওয়ায় সত্যবাদী। অথবা স্ত্রীর এই সন্তান বা গর্ভ তার নয়। আর পঞ্চমবারে বলবে যে, ‘আমি যদি এ ব্যাপারে মিথ্যাবাদী হই, তাহলে আমার উপর আল্লাহর অভিশাপ হোক।’ (অনুরূপ স্ত্রীও নিজের উপর লা’নত বা অভিশাপ দেবে। আর স্বামী-স্ত্রীর উভয়ের এই লা’নত দেওয়ার নামই ‘লিআন’।)

সম্মানিত ফিকাহবিদগণ যিহার এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন,
تشبيه الزوج زوجته في الحرمة بمحرمه
“স্বামী কর্তৃক স্ত্রীকে হারাম হওয়ার ক্ষেত্রে তার কোনও মাহরাম নারীর সাথে সাদৃশ্য দেওয়াকে যিহার বলা হয়।”
অথবা تشبيه المنكوحة بمن تحرم عليه “বিবাহিত স্ত্রীকে এমন মহিলার সাথে সাদৃশ্য দেওয়া যে তার জন্য হারাম।”
উদাহরণ: কোনও পুরুষ যদি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে যে, তুমি আমার জন্য হারাম যেমন আমার মা আমার জন্য হারাম বা যেমন আমার বোন আমার জন্য হারাম…বা এ জাতীয় বাক্য তাহলে এটাকে যিহার বলা হয়। এর বিভিন্ন রূপ আছে এবং সংজ্ঞার ক্ষেত্রেও কিছু ভিন্নতা আছে-যেগুলো ফিকহের কিতাব সমূহে সবিস্তারে আলোচিত হয়েছে।

আমরা ফরযে আইনের মুয়ামালাত পর্যায়ে এবার পড়ব লিআন ও যিহারের মাসায়িল।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • লিআনের প্রেক্ষাপট ও কেন এই বিধান এসেছে
  • লিআনের সংজ্ঞা, শর্ত ও গুরুত্বপূর্ণ মাসায়িল
  • লিআন সম্পাদনের ধাপ ও এর পরিণতি
  • যিহারের (ظهار) প্রকৃত অর্থ ও পটভূমি
  • যিহারের শরঈ বিধান ও দাম্পত্য জীবনে এর প্রভাব
  • যিহার সংশোধনের কাফফারা ও তার বাস্তব প্রয়োগ
  • পরিবার ও সমাজে এ দুই বিধানের ন্যায়বিচারমূলক গুরুত্ব
  • এই বিষয়গুলো থেকে ব্যক্তিগত ফিকহ ও শরিয়ত জ্ঞান শক্তিশালী করা

কোর্স কন্টেন্ট

লিআন ও যিহার

  • লিআনের প্রেক্ষাপট
    13:42
  • লিআনের সংজ্ঞা ও মাসায়িল
    16:40
  • লিআনের পদ্ধতি
    10:58
  • যিহারের সংগা, বিধান ও কাফফারা
    19:13
  • লেকচার নোট
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৪ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা