জাওয়ামিউল কালিম

কোর্সের বিস্তারিত :

জাওয়ামিউল কালিম

মুসলমানের জীবনটা আসলে শেষ বিকেলের হাটের মত। সময় কম, কাজ বেশি। সূর্য ডোবার আগেই সদাই হাতে ফিরতে হবে ঘরে। মুমিনের আসল ঘর তো জান্নাত। নশ্বর হায়াতটুকু কাটিয়ে ফিরতে হবে আদি আবাসে। সাথে করে নিয়ে যেতে হবে ঈমান-আমলের সদাই। একারণেই মুমিনের জীবনের পাথেয় তালাশ করতে হয় কুরআন ও সুন্নাহ থেকে।

দ্নিবী জ্ঞানার্জন এর বিকল্প কখনো ছিল না আর আসবেও না। এখনকার সময়ের প্রেক্ষিতে বিশেষ করে আমাদের দেশের বর্তমান সিচুয়েশনে অতিব জরুরি হয়ে গিয়েছে দ্বীন সম্পর্কে গভীরভাবে জানা ও মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া।’স্বৈরাচার ‘পতন এর একদম পরপরই অনেকেই চাচ্ছে আমাদের দেশ সেকুলার একটা রাষ্ট্রে পরিণত হোক! এবং এটা খুব বাজে অনূভতি নিয়ে বলতে হচ্ছে যে, এরা বেশিরভাগই মুসলিম(যদিও এরকম দাবি করার পর ঈমানের কি অবস্থা তা আর বলতে বাকি নেই)।আপনি যেমন একটা সম্পূর্ন ডে খাওয়া-দাওয়া ছাড়া কল্পনা ও করতে পারবেন না তেমনিভাবেই একজন মুমিন দ্বীন ছাড়া চলতে পারবে না।দ্বীন হচ্ছে একটা জীবনব্যবস্থা গতকাল মেনে চললেন আজকে মানবেন না কারন মন চাচ্ছে না এভাবে ডিসকাউন্ট দিয়ে দ্বীন চলে না।আপনার নিয়ত,তাওয়াক্কুল, তাদাব্বুর,চেষ্টা,কতটা ডেসপারেট দ্বীন নিয়ে আল্লাহ তায়ালা এগুলো দেখবেন।
হাদিসে এসেছে, একদিন সাহল ইবনে হুনাইফ (রা.) ও কায়েস ইবনে সাদ (রা.) কাদেসিয়াতে বসা ছিলেন। তখন তাঁদের পাশ দিয়ে একটি লাশ নিয়ে কিছু লোক অতিক্রম করল। তাঁরা দাঁড়িয়ে গেলেন। তখন তাঁদের বলা হলো, লাশটি অমুসলিমের। তাঁরা বলেন, রাসূল (সা.)-এর পাশ দিয়ে একসময় একটি লাশ নেওয়া হয়েছিল। তখন তিনি দাঁড়িয়ে গেলেন। তাঁকে বলা হলো, এটা তো এক ইহুদির লাশ। তখন তিনি বলেন,’তা কি প্রান নয়?'(বুখারি হাদীস:১২৫০)
অমুসলিম ভাই-বোন দের প্রতিও আমাদের রাসূল (সা.) সৌহার্দ্যপূর্ন আচরণ করছেন। তাদের ধর্মে আঘাত আসে এমন কোন কিছুই তিনি কখনো করেননি এবং তার উম্মাহ হিসেবে আমরাও এমন অরাজকতা করব না।

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিলো মাপা মাপা। একটা শব্দ বেশিও বলতেন না আবার কমও নয়। রাসূলে পাকের যে সব কথা আমরা পাই তার প্রত্যেকটার শব্দের গাঁথুনি, বাক্যের শৈলী এতই সুনিপুণভাবে সাজানো যে, পাঠকের তৃষ্ণাতুর হৃদয় পরিতৃপ্তি পেতে কোনো কসুর রাখে না। এই যে ভারী ওজনের অল্প কথায় যে বিশালতা ধারণ করা যায় একেই বলে – জাওয়ামিউল কালীম। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন জাওয়ামিউল কালীমওয়ালা নবী।

মুযাকারাতুল হাদীস – AOI এর ধারাবাহিক সিরিজ। এই সিরিজের প্রথম সিজনে আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে হাদীসের দশটি গুরুত্বপূর্ণ বিষয়ে হৃদয়গ্রাহী আলোচনা। দ্বিতীয় সিজনে পাচ্ছেন আরো দশটি বিষয়ের অনবদ্য এক রেকর্ডেড কোর্স!

কোর্সটি থেকে কী শিখবেন?

  • আমল ও ইবাদতে নিয়তের তাৎপর্য: কোন কাজ আল্লাহর নৈকট্য অর্জনে গ্রহণযোগ্য হবে এবং নিকটতম নিয়ত গুরুত্বপূর্ণ।
  • সংশয়হীন আমল গ্রহণ: দ্বিধাহীনভাবে, আন্তরিকভাবে আমল সম্পাদনের গুরুত্ব।
  • অনর্থক কার্যকলাপ ত্যাগ: জীবনের অনর্থক কাজে সময় নষ্ট না করা ও ইসলামের সৌন্দর্য বজায় রাখা।
  • মুমিনের উত্তম কথা নয়তো নীরবতা: প্রয়োজন ছাড়া কথা বলা এড়িয়ে নীরব থাকা ভালো, ভাষার সৎ ব্যবহার।
  • গুছানো কথা ও কাজ আল্লাহর পছন্দ: সুশৃঙ্খল ও পরিকল্পিত কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য।
  • ক্ষতিগ্রস্থ না হই ও ক্ষতিগ্রস্থ না করি: অন্যকে কষ্ট না দেওয়া ও নিজেও ক্ষতিগ্রস্থ না হওয়া।
  • বিপদের বন্ধু হাশরের বন্ধু: বিপদের সময় সত্যিকারের বন্ধুদের চিহ্নিত করা ও সহমর্মিতা।
  • দুনিয়ার গুরাবা নয়তো মুসাফির: পৃথিবীকে স্থায়ী নয়, এক ভ্রমণ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি।
  • মুমিন হবো তবে দিলে শরিয়াহ রবে: বিশ্বাসী হিসেবে জীবন পরিচালনার জন্য শারীরিক ও নৈতিক নিয়ম মানা।
  • অন্যকে প্রাধান্যে ঈমানের দাবী: ঈমানের ক্ষেত্রে অন্যকে শ্রেষ্ঠত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়ার নীতি।

কোর্স কন্টেন্ট

মুযাকারাতুল হাদীস – সিরিজ ০২

  • আমল ও ইবাদতে নিয়তের তাৎপর্য
    33:14
  • সংশয়হীন আমল গ্রহণ
    29:40
  • অনর্থক কার্যকলাপ ত্যাগ ইসলামের অনন্য সৌন্দর্য্য
    29:20
  • মুমিনের উত্তম কথা নয়তো নীরবতা
    29:36
  • গুছানো কথা ও কাজ আল্লাহর পছন্দ
    22:28
  • ক্ষতিগ্রস্থ না হই ও ক্ষতিগ্রস্থ না করি
    24:30
  • বিপদের বন্ধু হাশরের বন্ধু
    27:59
  • দুনিয়ার গুরাবা নয়তো মুসাফির
    22:11
  • মুমিন হবো তবে দিলে শরিয়াহ রবে
    24:32
  • অন্যকে প্রাধান্যে ঈমানের দাবী
    25:53
  • Course Material
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
500.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১০ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা