বউ গেলে বউ পাবি, মা-বাবা গেলে মা-বাবা পাবি না!
গ্রামাঞ্চলে কোনো ছেলে বিয়ে করে ঘরে নববধু আনার পর আত্মীয়স্বজনের প্রথম উপদেশ হয় উপরের বাক্যটি। শুধু গ্রাম নয়, শহুরে সমাজেও আলোচিত বক্তব্য এইটা। আর্থিক ব্যাপার সামনে এলেই অধিকারের প্রসঙ্গ অবধারিতভাবে চলে আসে। মা-বাবা কষ্ট করে ছেলে মানুষ করে। সেই ছেলে নতুন বউ এনে মা-বাবার যত্নআত্তি কমিয়ে দিলে তাদের মনে কষ্ট জমে। আগে হয়তো উপার্জন করে পুরো আয়টা মা বাবার হাতে তুলে দিত। এখন স্ত্রীর হাতে দেয়। মা বাবা ভাবে, ছেলে কি তবে আমাদের দায়িত্ব ভুলে গেল? আমাদের চেয়ে কি বউ তার কাছে বেশি হয়ে গেল?
আসলেই কি তা হয়? একজন উপার্জনক্ষম পুরুষ কার জন্য আগে খরচ করবে? বউ আগে না মা-বাবা আগে? অথবা মা-বাবা, স্ত্রী ছাড়াও কার কার ভরণপোষণের দায়দায়িত্ব তার কাঁধের উপর বর্তায়? এই দায়দায়িত্বের সীমারেখা সম্পর্কে অনেকেই জানে না। ইসলাম ভরণপোষণ সংক্রান্ত বিষয়ে যে সুস্পষ্ট ধারণা দিয়েছে তা যদি সকলের জানা থাকতো, তবে দাম্পত্য ও পারিবারিক জীবনে আর্থিক বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট নানান সমস্যা নিমিষেই শেষ হয়ে যেত। এই বিষয়ে বিস্তারিত জানাতেই Ammar’s Online Institution – AOI এর – স্পেশাল সেশন Wife or parents – বউ আগে না মা বাবা আগে!
পরিবার বাঁচাতে, মা বাবা ও স্ত্রী পুত্রের মাঝে আর্থিক ভারসাম্য রক্ষা করতে জানতে হবে, ইসলামের ভরণপোষণ বিধান। তাই আসুন আমাদের এই সেশনে অংশগ্রহণ করুন, জেনে নিন নারী/পুরুষ সকলেই নিজেদের দায়িত্ব।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত