ইদ্দত : ফরযে আইন – ২য় পর্যায়

কোর্সের বিস্তারিত :

ইদ্দত কোর্স : ফরযে আইন – ২য় পর্যায়

ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান প্রদান করেছে এবং তাদের অধিকার সঠিক ভাবে বন্টন করতে বলেছে। ইদ্দত শুধুমাত্র স্বামী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে প্রযোজ্য। তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ম অনুযায়ী সব দিক নির্দেশনার প্রতি লক্ষ্য রেখে ইদ্দত পালন করেই বিয়ে করতে পারবেন। ইদ্দত পালন করার পর বিয়ে তার জন্য সম্পূর্ণ বৈধ। কিছু নিয়ম-কানুন আছে যেটা মেনে চললে খুব সহজেই জীবনটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
ইদ্দত একটি আরবি শব্দ যার অর্থ হল গণনা! স্ত্রী তালাকপ্রাপ্তা হলে বা তার স্বামীর মৃত্যু হলে যে সময়ের জন্য উক্ত স্ত্রীকে এক বাড়ীতে থাকতে হয়, অন্যত্র যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না তাকে “ইদ্দত” বলে।
কোন নারীর স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে তিনি এর পর পরই অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। এই সময়ের মধ্যে যদি নারীর গর্ভধারণের লক্ষণ প্রকাশ না পায় তাহলে তিনি ইদ্দত শেষ হয়ে গেলেই অন্য কাউকে বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশ পেয়ে যায় তাহলে তার ইদ্দত এর সময়কাল হবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। এরপর সন্তান জন্ম নিলেই তার ইদ্দতের সময়সীমা শেষ এবং তিনি পুনরায় বিয়ে করতে পারবেন।

ইদ্দত সংক্রান্ত বিস্তারিত মাসায়িল জানুন আমাদের ফরজে আইন মুয়ামালাত কোর্সে

কোর্সটি থেকে কী শিখবেন?

  • ইদ্দত কী ও কেন ফরজ
  • কোন ক্ষেত্রে ইদ্দত পালন করতে হয়
  • বিভিন্ন পরিস্থিতিতে ইদ্দতের সময়সীমা
  • ইদ্দত পালনকারী নারীর করণীয়–বর্জনীয়
  • ভরণপোষণ সম্পর্কিত শরয়ি বিধান
  • পুরো বিষয়ের সারসংক্ষেপ হিসেবে লেকচার নোট

কোর্স কন্টেন্ট

ইদ্দত

  • ইদ্দতের পরিচয় ও সংজ্ঞা
    14:46
  • ইদ্দতের মাসায়িল ০১
    22:14
  • ইদ্দত পালনকারীর করণীয় ও বর্জনীয়
    18:22
  • ইদ্দতের মাসায়িল ও ভরণপোষণ
    27:38
  • রিভিউ ক্লাস
    16:06
  • লেকচার নোট
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা