ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁরা সময়ের সাক্ষী ছিলেন, সময়কে বুঝেছেন, ব্যাখ্যা করেছেন, এমনকি ভবিষ্যতের ছকও কষে দিয়েছেন। ইবনে খালদুন ঠিক তেমন একজন চিন্তক। তাঁর চোখে ইতিহাস ছিল কেবল রাজা-বাদশাহদের গল্প নয়বরং ছিল সমাজ, সংস্কৃতি ও মানুষের অভ্যন্তরীণ চালচিত্রের আয়না।
জহুরীর পাথর চেনার মত করে যুগে যুগে বিভিন্ন জাতিগোষ্ঠীর সভ্যতার উত্থান পতন নিয়ে বিশ্লেষণ করে একপ্রকার ভবিষ্যদ্বাণী করে গেছেন। ফলে তিনি পরিণত হয়েছেন তত্ত্বের জগতের আইকনে। ইবনে খালদুন নিয়ে গবেষণার শেষ নেই। নানা আঙ্গিকের নানা মানুষের পাঠে উঠে এসেছেন ইবনে খালদুন। কেমন হয় যদি একজন সমসাময়িক প্রাঞ্জল ইতিহাস আলোচকের চোখে ইবনে খালদুনকে দেখা হয়?
★Ammar’s Online Institution – AOI এর নতুন সিরিজ ইতিহাস কোর্স – ০৩ এ এবারকার আয়োজন ইবনে খালদুনকে নিয়েই। আমাদের সবার প্রিয় আলোচক ও ইতিহাস গবেষক ইমরান রাইহান আমাদের নিয়ে করবেন – ইবনে খালদুনের মজলিস।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত