ফার্স্ট এইড ও জরুরি চিকিৎসা প্রশিক্ষণ (মেইল ব্যাচ): স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ০৪

কোর্সের বিস্তারিত :

আমাদের নিজের আপনজন, পরিবার বা পরিচিত কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু অনেক সময় আমরা জানি না ঠিক সেই মুহূর্তে কী করা উচিত।

তাই প্রাথমিক চিকিৎসা [First Aid ] সম্পর্কে জানা থাকা খুবই জরুরি। সঠিক সময়ে নেওয়া একটি ছোট পদক্ষেপও অনেক সময় একটি জীবন বাঁচাতে পারে।

কেউ অজ্ঞান হলে, শ্বাস না নিলে কখন CPR দিতে হবে, কেটে গেলে কী করতে হবে, পুড়ে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, খিঁচুনি উঠলে কীভাবে সাহায্য করতে হবে, এবং কখন পানি দেওয়া যাবে বা যাবে নাএসব বেসিক বিষয়গুলো সঠিকভাবে জানা থাকা আমাদের সবার জন্য প্রয়োজন।

তাই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এ বিষয়ে জ্ঞান অর্জন করা সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ।

AOI থেকে আমরা নিয়ে এসেছি স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ০৪ – ‘ফার্স্ট এইড ও জরুরি চিকিৎসা প্রশিক্ষণ কোর্স!’

এই কোর্সে দুজন ডাক্তার আমাদেরকে হাতে কলমে শেখাবেন প্রাথমিক চিকিৎসার খুটিনাটি ইনশাআল্লাহ।

নারীদের জন্য নারী প্রশিক্ষক ও পুরুষদের জন্য পুরুষ প্রশিক্ষক এই কোর্সের আলাদা চমক!

কোর্সটি থেকে কী শিখবেন?

  • প্রাথমিক চিকিৎসা (First Aid)-এর মৌলিক নীতিমালা
  • জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার কৌশল
  • অজ্ঞান (Unconscious) ব্যক্তিকে কীভাবে সাহায্য করতে হয়
  • শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেলে বা না থাকলে CPR (Cardiopulmonary Resuscitation) দেওয়ার সঠিক পদ্ধতি
  • শ্বাসনালীতে খাবার বা অন্য কিছু আটকে গেলে করণীয়
  • রক্তপাত, কাটা-ছেঁড়া ও ক্ষতস্থানের প্রাথমিক চিকিৎসা
  • পোড়া (Burn) রোগীর প্রাথমিক চিকিৎসা ও সাধারণ ভুলগুলো এড়িয়ে চলার উপায়
  • খিঁচুনি (Seizure) হলে রোগীকে নিরাপদে সহায়তা করার পদ্ধতি
  • হাড় ভাঙা, মচকানো বা আঘাতপ্রাপ্ত ব্যক্তির প্রাথমিক ব্যবস্থাপনা
  • কখন রোগীকে পানি, খাবার বা ওষুধ দেওয়া যাবে এবং কখন দেওয়া যাবে না
  • জরুরি অবস্থায় রোগীকে নিরাপদে স্থানান্তরের মৌলিক কৌশল
  • কখন দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন তা শনাক্ত করার উপায়
  • পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে সহায়তা করার দক্ষতা

কোর্স কন্টেন্ট

ফার্স্ট এইড ও জরুরি চিকিৎসা প্রশিক্ষণ

  • উদ্বোধনী ক্লাস
    43:11
  • প্রাথমিক চিকিৎসার জরুরী নির্দেশিকা
    45:59
  • বেসিক অব মেডিসিন
    01:01:34
  • ফ্রাকচার (Fracture)
    43:13
  • রক্তক্ষরণ (Hemorrhage)
    57:28
  • বার্ন ম্যানেজমেন্ট
    35:29
  • সিপিআর
    37:31
  • চোকিং (Choking)
    45:28
  • স্ট্রোক ও হার্ট অ্যাটাক (Stroke & Heart Attack)
    27:07
  • বিদ্যুৎস্পৃষ্ট (Electric Shock)
    29:01
  • সাপের কামড় ও কুকুরের কামড়
    45:13
  • অজ্ঞান ও খিচুনীর রোগীর ক্ষেত্রে করনীয়
    26:22
  • হাম বা মিজেলস
    28:43
  • হিটস্ট্রোক (Heat Stroke)
    00:00
  • বন্যা ও ভুমিকম্প- দুর্যোগকালীন সময়ে করনীয়
    00:00
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
1,000.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা

ট্যাগ