কুশিকাটা কোর্স : স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ৩.২

কোর্সের বিস্তারিত :

একজন মুমিনার আদর্শ জীবন হলো ঘরে থেকে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা, ইবাদতের প্রতি মনযোগী হওয়া ও সন্তানদের উত্তম তরবিয়ত দেওয়া এবং নিজের হাতের কাজ দিয়ে ঘরকে সাজানো ও স্বনির্ভর হওয়া। রানা বান্না, ঘরের কাজ, সেলাই, কুশিকাটা এসব নারীসুলভ গুণের মধ্যেই লুকিয়ে আছে বরকত ও নিরাপত্তা।

নববী জীবনব্যবস্থায় পুরুষরা বাইরের দায়িত্ব পালন করে, আর নারীরা ঘরে থেকে স্নেহ, মমতা ও ইমানের আলো ছড়িয়ে দেয়। এটাই ইসলামের সৌন্দর্য।

কিন্তু দুঃখজনকভাবে আজ আমাদের সমাজে অনেক পুরুষ দায়িত্বে অবহেলা করছে, আবার অনেক নারী নিজ প্রবৃত্তির অনুসরণে ঘরের নিরাপদ গণ্ডি ছেড়ে বাইরে কাজ করতে গিয়ে নানা ফেতনার শিকার হচ্ছে। তাই বোনেরা বাইরে কাজ খুঁজতে না গিয়ে সেলাই ও কুশিকাটার কোর্স করতে পারেন ঘরে বসে।

আমাদের মা খালাদের যুগে তো আর এত ফোন এভেইলেবল ছিলো না তাই তারা কিছু হাতের কাজ শিখতো। রান্না বান্না ও সেলাই কাজ এগুলো বাঙালী নারী মাত্রই জানতো। শীতের সময় সোয়েটার ও টুপি বুনতো। গ্রীষ্মের নির্জীব দুপুরে কাথা সেলাই করতো। ঈদেচাঁদে কাপড় চোপড় সেলাই করতো। সময় যত আধুনিকতার দিকে গড়িয়েছে এবং এই যোগ্যতাগুলোর শিল্পায়ন হয়েছে ততই মেয়েরা এগুলো শেখা বাদ দিয়েছে। নিজে সেলাইয়ের পরিবর্তে টেইলারের উপর নির্ভরতা বৃদ্ধি করেছে। অথচ সেলাই জানলে কুশিকাটাটা শিখলে নিজের ও পরিবারের কাপড়চোপড় নিজেই তৈরী করা যায়। অভাবী হলে দুচারটে পয়সাও উপার্জন করা যায়। সময়ও কাটে বেশভালো। তো আমরা আবার এই গুণগুলোর রিক্রিয়েশন করতে চাই। আমাদের ইন্সটিটিউশনের বৈশিষ্ঠ্যও এটাই যে আমরা দ্বীনি শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত যোগ্যতাবৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছি।

এরই ধারাবাহিকতায় Ammar’s Online Institution – AOI এর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের ০৩ নং কোর্সে আমরা আমাদের বোনদের জন্য নিয়ে এসেছি – সেলাই ও কুশিকাটা কোর্স। খুব স্বল্প মূল্যে ছয়

কোর্সটি থেকে কী শিখবেন?

  • কুশিকাটার সরঞ্জাম ও সুতা পরিচিতি।
  • ব্যাসিক স্টিচ (চেইন, সিঙ্গেল ও ডাবল ক্রোশেট)।
  • চেইন ও ম্যাজিক সার্কেল তৈরি।
  • বিভিন্ন ধরণের স্টিচ ভ্যারিয়েশন।
  • কালার কম্বিনেশন ও কালার চেঞ্জ।
  • বেসিক ও ফ্লোরাল গ্রানী স্কয়ার।
  • নামাজের টুপি ও মাফলার তৈরি।
  • টেবিল ম্যাট, রানার ও কোস্টার।
  • বড় প্রজেক্ট: শাল ও পঞ্চ তৈরি।
  • প্যাটার্ন রিডিং ও জয়েনিং টেকনিক।

কোর্স কন্টেন্ট

কুশিকাটা

  • কুশিকাটার পরিচয়
    50:43
  • কুশিকাটার ইয়ার্ন, কালার কম্বিনেশন ও বিভিন্ন এক্সেসরিজ
    56:38
  • হুক এবং ইয়ার্ন ধরা, স্লিপ নট এবং চেইন স্টিচ
    53:06
  • স্লিপ স্টিচ ও সিঙ্গেল ক্রশেট
    59:32
  • স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রশেট ও হাফ ডাবল ক্রোশেট
    56:19
  • ডাবল ক্রোশেট ও ট্রিবল ক্রোশেট
    26:53
  • চেইন সার্কেল, ম্যাজিক সার্কেল
    50:35
  • স্টিচ ভ্যারিয়েশন
    49:58
  • ক্লাস ৭ ও ৮ রিভিও ক্লাস
    51:20
  • স্টিচ ভ্যারিয়েশন ০২
    01:03:52
  • স্টিচ ভ্যারিয়েশন ০৩
    36:07
  • অভাল সেইপ
    01:09:30
  • ব্যাসিক গ্রানী স্কয়ার
    35:23
  • ফ্লোরাল গ্রানী স্কয়ার
    01:09:06
  • বিভিন্ন রকম শেইপ
    55:37
  • প্যাটার্ন দেখে কিভাবে কাজ করতে হয়
    45:26
  • নামাজের টুপি
    30:34
  • গোসলের গা মাজুনি
    01:04:03
  • কোস্টার
    22:38
  • টেবিল ম্যাট ও রানার
    30:13
  • মাফলার
    25:26
  • ক্রোশেট জয়েনিং টেকনিক, কালার চেঞ্জিং ও প্রবলেম সলভিং
    32:23
  • পঞ্চ
    26:38
  • শাল
    36:29
  • ব্লাংকেট ও কুশন কাভার
    37:37
  • জামার নেক
    23:30
  • হেয়ার ব্যান্ড
    32:17
  • টোট ব্যাগ
    55:14
  • পার্স এবং ব্যাগ স্ট্রাপ
    01:04:34
  • জুতার সোল এবং জুতা
    29:37
  • শীতের টুপি ও কার্ডিগেন
    52:03
  • ডয়লি ও ব্লকিং
    34:03
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
1,500.00

এই কোর্সে যা যা থাকছে

  • ৬৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা