আমাদের বাপ-চাচারা রাস্তাঘাটে কারো সাথে দেখা হলে গল্প জুড়ে নিজের ছেলেমেয়েদের সফলতার। নিজের উন্নতির কথা বলে ফুলিয়ে ফাঁপিয়ে। কিন্তু মুমিনের সফলতা ও উন্নতি কি শুধুই বৈষয়িক? আর্থিক স্বচ্ছলতাই কি উন্নতির মাপকাঠি?
একজন মুমিন সফল হয় কীসে কীসে? আল্লাহ তায়ালা এগুলো কুরআনে হাকীমের পরতে পরতে তুলে ধরেছেন। মুমিনের মাকসাদে জিন্দেগী কেমন হওয়া উচিৎ এবং তার জীবনজুড়ে সফলতার আকর কী কী থাকবে তা-ই আল্লাহ পাক সূরা মুমিনুনে তুলে ধরেছেন বিস্তারিত। আমাদের ধারাবাহিক সূরাভিত্তিক তাফসীর কোর্সের ২২তম পর্বে এবার আমরা আলোচনা করব এই সূরা নিয়েই। আল্লাহ তায়ালার পরম দয়া ও অসীম করূনায় আমাদের এয়াবতকালের সবচেয়ে শ্রেষ্ঠ কোর্স এই ধারাবাহিক সিরিজটি। এই সিরিজের বাকী কোর্সগুলোও পাবেন আমাদের ওয়েবসাইটে।
ক্লাস ইন্সট্রাক্টর:
আম্মারুল হক
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত