হাজার হাজার বছর আগে এক নারীর গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। এই কন্যার মা আশা করেছিলেন পুত্রের। তিনি একটা মানত করেছিলেন। পুত্র হলে সেটা পালন করা সহজ হবে এই আশায়। কিন্তু পুত্র দেন যিনি তিনি কন্যা দিলেন আরো বড় কিছুর জন্য। এই এক কন্যাকে দিয়ে আল্লাহ তায়ালা তিন তিনটি বড় বড় কু্দরত দেখালেন। এই কন্যাকে মৌসুম ছাড়া ফলমূল খাওয়ালেন। এই কন্যার গর্ভে পিতাবিহীন এক নবী দান করলেন। আবার তার বরকতে তার বন্ধ্যা খালার ঘরে আরেক নবীপুত্র দিলেন। হায় সুবহানাল্লাহ!
এই কন্যা আর কেউ নন। মারইয়াম আলাইহাস সালাম। দুনিয়ার সমস্ত পুরুষ একত্রিত করলেও যে নারীর সমান হবে না (নবীগণ ব্যতীত)। আল্লাহ তায়ালা তার তিনটি গুণের কথা কুরআনে হাকীমে আমাদের বলেছেন। এই তিনগুণ দরকার একজন মুমিন নারীর। গুণগুলো হলো:
১. সতীত্বের হিফাজত
২. রবের কুদরতের সত্যায়ন
৩. আনুগত্যের পরাকাষ্ঠা
প্রথমগুণের সাতটি প্রকার। দ্বিতীয় গুণ দুই প্রকার। তৃতীয় গুণ হাসিলের উপায় দুটি। চলুন এইগুলো শুনি তাফসীরে তাফসীরে।
আলহামদুলিল্লাহ! AOI এর ধাবাহিক তাফসীর কোর্সের সূরা মারইয়াম কোর্স।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত