ফ্রাইডে স্পেশাল সেশন ২.০ : সাহাবীদের ব্যাপারে আকীদা

কোর্সের বিস্তারিত :

সাহাবীদের ব্যাপারে আকীদা কোর্স

একবার সিদ্দিকে আকবর ও ফারুকে আজম রাদ্বিয়াল্লাহু আনহুমার মধ্যে কিছু একটা নিয়ে মনোমালিন্য হয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফারুকে আজম রাগের মাথায় সিদ্দিকে আকবরকে কঠোর কথা বলে ফেলেন। সিদ্দিক কিছুই বললেন না। সেখান থেকে উঠে চলে গেলেন। ফারুকে আজমের মেজাজ কিছুক্ষন পর নরম হলেই তিনি বুঝতে পারলেন যে তার ভুল হয়ে গেছে। সাথে সাথে তিনি সিদ্দিকে আকবরের ঘরে গেলেন। কিন্তু তিনি সেখানে নেই। এবার উমর ভয় পেয়ে গেলেন। আবু বকর নিশ্চয় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছেন। ভয়ে ভয়ে উমর চললেন নববীর পথে। যেতে যেতে তিনি মনে মনে তাওবা করে ঠিক করলেন আবু বকরের পাও যদি ধরতে হয় তবুও তিনি ক্ষমা চেয়ে নেবেন। গিয়ে দেখেন নবী আলাইহিস সালাম ও আবু বকর দুজনই মাথা নীচু করে বসে আছেন। উমর বুঝতে পারছেন না কী করবেন। একটু পর হুজুর মস্তক মুবারক তুললে উমর বললেন: ইয়া রাসূলাল্লাহ! আমি মাফ চাইতেই গিয়েছিলাম। তিনি ঘরে ছিলেন না। আমার ভুল হয়ে গেছে।

তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন জানেন? বলেছিলেন:

إِنَّ اللَّهَ بَعَثَنِي إِلَيْكُمْ فَقُلْتُمْ كَذَبْتَ-وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقَ-وَوَاسَانِي بِنَفْسِهِ وَمَالِهِ-فَهَلْ أَنْتُمْ تَارِكُوا لِي صَاحِبِي؟

আল্লাহ আমাকে তোমাদের কাছে যখন পাঠালেন তখন তোমরা বললে: তুমি মিথ্যা বলছো। আর আবু বকর বললেন: তুমি সত্য বলছো। সে আমাকে তার জান-মাল দিয়ে সাহায্য করেছে। তোমরা কি আমার সাথীর (অর্থাৎ আবু বকরের) ব্যাপারে আমাকে ছেড়ে দিবে না? [অর্থাৎ তাকে কষ্ট না দিলে কি হয় না?]

সেদিনের পর থেকে কেউ আর কখনোই আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহুকে কষ্ট দেয়নি। সাহাবায়ে আজমায়ীনের ভাতৃত্বের নজরানা দেখুন। আজ দুজনই পাশাপাশি রওযায়ে আত্বহারে শুয়ে আছেন। ছিদ্দিকে আকবরকে একটা কঠোর কথার কষ্টও নবী আলাইহিস সালাম নিতে পারেননি সেখানে আমরা কীভাবে আশা করতে পারি যে অনবরত সিদ্দিক ও উমরকে গালি দেয়া লোকদেরকে আপন করব? সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কী হবে তা নিয়ে কথা বলব না?

উস্তাদ আম্মারুল হক হাফিঃ

সাহাবীদের জীবনী এবং তাদের প্রতি সঠিক আকীদা শুধু জ্ঞান নয়, বরং তা আমাদের হৃদয়ে ঈমানের আলোকে উদ্ভাসিত করে। সাহাবীদের প্রতি ভালোবাসা এবং তাদের জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, আমাদের জন্য পরকালে প্রাপ্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ।”সাহাবীদের ব্যাপারে আকীদা” কোর্সের মাধ্যমে সেই আলোকে হৃদয়ে ধারণ করার সুযোগ গ্রহণ করি।

সাহাবীদের প্রতি আমাদের আকীদা কতটা শক্তিশালী? আসুন, এই কোর্সে জানি সাহাবীদের প্রতি সঠিক বিশ্বাস এবং আকীদার গুরুত্ব। সাহাবিদের ব্যাপারে আমাদের আকিদা কী হবে জানতে এই রেকর্ডেড সেশনটি এনরোল করুন।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • সাহাবী কারা এবং ইসলাম ও কুরআন-হাদীস সংরক্ষণে তাঁদের ভূমিকা
  • সাহাবীগণের মর্যাদা ও তাদের প্রতি ভালবাসা ও সম্মান রাখা কেন আকীদার অংশ
  • সাহাবীদের ব্যাপারে আহলে সুন্নাহর মূলনীতি—সম্মান, ন্যায্যতা ও মধ্যমপন্থা
  • তাদের ভুল-ভ্রান্তি সম্পর্কে অবস্থান
  • সাহাবীদের পারস্পরিক মতবিরোধ সম্পর্কে আকিদাভিত্তিক ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
  • সাহাবীদের নিয়ে সন্দেহ, প্রশ্ন বা শঙ্কার জবাব—দলিলভিত্তিক ব্যাখ্যা
  • দ্বীন পালন ও চরিত্র গঠনে সাহাবীদের জীবনী থেকে শিক্ষাগ্রহণ

কোর্স কন্টেন্ট

ফ্রাইডে স্পেশাল সেশন ২.০ : সাহাবীদের ব্যাপারে আকীদা

  • সেশন : সাহাবীদের ব্যাপারে আকীদা
    01:07:38
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
100.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০১ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা