হিজর ছিল সামূদ জাতির আবাসস্থল, যারা প্রাচীন আরবের একটি শক্তিশালী জাতি ছিল।
আল্লাহ তাআলা সামূদ জাতির জন্য নবী সালেহ (আ.)-কে প্রেরণ করেন। তিনি তাদের এক আল্লাহর ইবাদতের আহ্বান জানান, কিন্তু তারা তা অমান্য করে এবং আল্লাহর নিদর্শন উটটিকে হত্যা করে। ফলে আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করেন এবং তারা ধ্বংস হয়ে যায়। সূরা হিজরে বিভিন্ন ঘটনা শিক্ষা রয়েছে ইব্রাহিম ও লূত (আ.)-এর কাহিনী, সাবা ও হিজর জাতির পরিণতি ইত্যাদি।
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জাহান্নামবাসীরা যখন জাহান্নামে একত্রিত হবে, তারা তাদের সাথে কিছু গুনাহগার মুমিনদেরকেও দেখতে পাবে, তখন তারা বলবে, তোমাদের ইসলাম তোমাদের কোন কাজে আসলো না, তোমরা তো দেখছি আমাদের সাথে জাহান্নামেই রয়ে গেলে। তারা বলবে, আমাদের কিছু গুনাহ ছিল যার কারণে আমাদের পাকড়াও করা হয়েছে। তারা যা বলেছে আল্লাহ তা শুনলেন।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন কিবলার অনুসারী মুসলিমগণকে বের করার নির্দেশ দেয়া হবে। আর তখন কাফেরগণ আফসোস করে বলবে, হায়! আমরা যদি মুসলিম হতাম তাহলে তারা যেভাবে বের হয়ে গেছে সেভাবে আমরাও বের হতে পারতাম।
(ইবনে কাসীর)
Perhaps those who disbelieve will wish that they had been Muslims.
অর্থ:কখনো কখনো ওরা আকাংখা করবে
যে, তারা যদি মুসলিম হত!
(সূরা হিজর :২)
কখনো কি ভেবেছেন, কাল কেয়ামতের দিন কাফেররা যখন আফসোস করে বলবে, ‘হায়! আমরা যদি মুসলিম হতাম!’ সেই মুহূর্তের ভয়াবহতা কল্পনা করা যায়? সূরা হিজর আমাদের সামনে এই চিত্র তুলে ধরে, যা আমাদের ঈমানের গুরুত্ব ও দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।
এমন আফসোস যেন আমাদের ভাগ্যে না আসে, বরং কুরআনের আলোতে জীবনকে আলোকিত করতে এনরোল করে ফেলুন সূরা ভিত্তিক তাফসীর সিরিজ কোর্সের -সূরা হিজর।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত