সূরা ইবরাহীম: সূরা ভিত্তিক তাফসীর ১২

কোর্সের বিস্তারিত :

সূরা ইবরাহিম: তাফসীর ও ব্যাখ্যা বিশ্লেষণ কোর্স

لَقَدۡ اَرۡسَلۡنَا مُوۡسٰی بِاٰیٰتِنَاۤ اَنۡ اَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ وَ ذَكِّرۡهُمۡ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ اِنَّ فِیۡ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوۡرٍ ﴿۵﴾

আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনসমূহ দিয়ে পাঠিয়েছিলাম আর বলেছিলাম, তোমার জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করে আন, আর তাদেরকে আল্লাহর হুকুমে ঘটিত অতীতের ঘটনাবলী দিয়ে উপদেশ দাও। এতে প্রত্যেক পরম সহিষ্ণু ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে।

-সূরা ইবরাহীম ১৪:৫

যারা নবী (সা) এর রিসালাত মেনে নিতে অস্বীকার করছিল এবং তাঁর দাওয়াতকে ব্যর্থ করে দেবার জন্য সব রকমের নিকৃষ্টতম প্রতারণা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছিল তাদের প্রতি উপদেশ ও সতর্কবাণী এ সূরার কেন্দ্রীয় বক্তব্য। কিন্তু উপদেশের তুলনায় এ সূরায় সতর্কীকরণ, তিরষ্কার হুমকি ও ভীতি প্রদর্শনের ভাবধারাই বেশী উচ্চকিত। এর কারণ, এর আগের সূরাগুলোতে বুঝাবার কাজটা পুরোপুরি এবং সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে। এরপরও কুরাইশ কাফেরদের হঠকারিতা, হিংসা, বিদ্বেষ, প্রতিবন্ধকতা সৃষ্টি, অনিষ্টকর ক্রিয়াকর্ম ও জুলুম-নির্যাতন দিনের পর দিন বেড়ে যাচ্ছিল ।

এ জন্য অতীতে তাদের মতো যেসব জাতি একই কর্মনীতি অবলম্বন করেছিল তাদেরকে যে ধরনের হুমকি দেয় হয়েছিল তাদেরকেও সেই একই হুমকি দেয়া হয়। অতীতের কাফের জাতিসমূহকে হুমকি দেয়া হয়েছিল, (আরবী) (আমি জালেমদেরকে ধবংশ করে ছাড়বো)। অন্যদিকে মুমিনদেরকে তাদের পূর্ববর্তীদের মতো একই সান্ত্বনা দেয়া হয়। তাদেরকে বলা হয়ঃ (আরবী) অর্থাৎ এ জালেমদেরকে খতম করার পর আমি এ ভূখন্ডে তোমাদের বসতি স্থাপন করাবো।এভাবে শেষ রুকূ’র আলোচ্য বিষয় থেকেও অনুমান করা যায় যে, এ সূরাটি মক্কার শেষ যুগের সাথে সম্পর্ক রাখে।

অতীতের জাতির শিক্ষা বর্তমান জাতির জন্য ও কি সতর্কবার্তা? জানতে চাইলে এনরোল করুন সূরা ভিত্তিক তাফসীর সিরিজ “সূরা ইবরাহীম “।

কোর্সটি থেকে কী শিখবেন?

  • আল্লাহর নেয়ামতের কদর করা ও অকৃতজ্ঞতা থেকে বাঁচার শিক্ষা
  • আল্লাহর রসূলদের মিশন: তাওহীদ প্রতিষ্ঠা ও মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা
  • ইব্রাহিম (আ.)-এর দোয়া, তাঁর তাওহীদ, ঈমান ও আত্মসমর্পণের অনন্য উদাহরণ
  • মানবজাতির সামনে আল্লাহর পক্ষ থেকে হিদায়ত ও সতর্কবাণী
  • কফেরদের জুলুম, বিদ্রোহ ও তাদের পরিণতি
  • কিয়ামতের ভীতিকর বাস্তবতা ও জাহান্নামের বর্ণনা
  • শক্তিশালী ও দুর্বল নেতাদের মাঝে কিয়ামতের দিন পরস্পর দোষারোপের দৃশ্য
  • আল্লাহ পুরস্কার ও শাস্তি দেওয়ায় পূর্ণ ন্যায়বিচারি — এই মূল বিশ্বাসকে দৃঢ় করা
  • কুরআনকে মানুষের হৃদয় ও সমাজকে পরিবর্তনের জন্য নাযিল করা — এই দর্শন
  • দৃঢ় ঈমান, ধৈর্য ও কষ্টের মধ্যে আল্লাহর ওপর ভরসার গুরুত্ব
  • পরিবার, সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঈমানের দোয়া ও দায়িত্ব
  • নবী ইব্রাহিম (আ.)-এর কুরবানী, হিজরত, তাওহীদ প্রতিষ্ঠার সংগ্রাম থেকে শিক্ষা

কোর্স কন্টেন্ট

সূরা ইবরাহীম: সূরা ভিত্তিক তাফসীর ১২

  • দারস নংঃ ০১ – আয়াত ০১-১০
    38:09
  • দারস নংঃ ০২ – আয়াত ১১-২০
    24:18
  • দারস নংঃ ০৩ – আয়াত ২১-৩৪
    34:52
  • দারস নংঃ ০৪ – আয়াত ৩৫-৪২
    26:28
  • দারস নংঃ ০৫ – আয়াত ৪৩-৫২
    23:36
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
250.00

এই কোর্সে যা যা থাকছে

  • ০৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা