হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে আপনি কী করবেন? সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারবেন না যদি না জানেন ফার্স্ট এইড! বাসায় কেউ পুড়ে গেলে অথবা হাড় ভাঙলে বা শ্বাস বন্ধ হয়ে গেলে ডাক্তার আসার আগের ৫ মিনিটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ৫ মিনিটে আপনি কী করবেন জানেন? প্রতিটা মানুষের উচিত ফার্স্ট এইড জানা। কারণ বিপদ বলে আসে না কিন্তু আপনি প্রস্তুত থাকতে পারেন!
বাসায় ছোট বাচ্চাকাচ্চা থাকে তাই স্পেশালি মায়েদের জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি যেন দ্রুত পরিস্থিতি সামাল দেয়া যায়। বাসায় বয়স্ক মানুষ থাকে। হঠাৎ স্ট্রোক করলে কী করবেন তা তো জানা থাকতে হবেই। জরুরি মুহূর্তে সঠিক পদক্ষেপ একটা জীবন বাঁচাতে পারে।
ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেলো – কমন প্রবাদ। আসলেই ডাক্তার আসার আগেই রোগী মারা যেতো আগের দিনে। মানুষ প্রাথমিক চিকিৎসা জানতো না। এখন সেই দিন নেই। কিন্তু প্রাথমিক চিকিৎসা শেখার জন্য আলাদাভাবে কোথাও যাওয়া হ্যাসেলের ব্যাপার। তাই বাইরে যেতে হবে না। ঘরে বসেই যেন শিখতে পারেন হাতেকলমে এজন্যই আমরা নিয়ে এসেছি – ফার্স্ট এইড ও জরুরি চিকিৎসা প্রশিক্ষণ কোর্স!
আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট ০৪ এর আওতায় এই কোর্সে দুজন ডাক্তার আমাদেরকে হাতে কলমে শেখাবেন প্রাথমিক চিকিৎসার খুটিনাটি ইনশাআল্লাহ।
নারীদের জন্য নারী প্রশিক্ষক ও পুরুষদের জন্য পুরুষ প্রশিক্ষক এই কোর্সের আলাদা চমক!
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত