ডিপ্রেশন? ফ্যামিলি ক্রাইসিস? হালাল রিযিকের পেরেশানি? ফিতনার ভিড়ে ঈমান নিয়ে চিন্তিত? আত্মিক শূন্যতা?
রাসূল ﷺ এই সব প্রশ্নের জবাব দিয়ে গেছেন হাদিসের মধ্যে। মানবজীবনের আত্মিক ও জাগতিক প্রায় সকল বিষয়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমাধান কুরআন ও হাদিসের মধ্যে আছে। আমাদের কাজ শুধু সেটা খুঁজে বের করা।
মুযাকারাতুল হাদিস সিজন-৩ এ আমরা ঈমানের পাঠশালায় এসব সমসাময়িক ভাবনাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করব৷ হাদিসে জিবরীল থেকে ফ্যামিলি ক্রাইসিস—সবকিছুই আমরা হাদিসের চোখ দিয়ে দেখব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ বিগত তিনবছর ধরে তাই রমাদ্বানে Ammar’s Online Institution – AOI আয়োজন করে আসছে হাদিসের দারস – মুযাকারাতুল হাদিস। এই ধারাবাহিকতায় ১লা মার্চ থেকে শুরু হচ্ছে সিজন ০৩। মুযাকারাতুল হাদিস – ঈমানের পাঠশালায় সমসাময়িক ভাবনা কোর্স।
হাদিসে নববীর বাছাই করা হাদিসের দারস নেবেন আমাদের সকলের সুপিরিচিত আলিম ও মুহাদ্দিস মাওলানা উস্তায মাহমুদ সিদ্দিকী। হাদিসের পরশে রমাদ্বান কাটাতে আজই ভর্তি হয়ে নিন ইনশাআল্লাহ।
ইসলাম কেবল কতগুলো ধর্মীয় বিধি-বিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের সীমানা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন ছাড়িয়ে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনেও বিস্তৃত।
স্বত্ব © ২০২২ আম্মার’স অনলাইন ইন্সটিটিউশন কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত