মুসলমানদের বিগত দুই শতাব্দীর ইতিহাস : ইতিহাস কোর্স ০২

কোর্সের বিস্তারিত :

বিগত দুইশ বছর মুসলমানদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল সময় ছিলো। ইতিহাসের এই দুইশ বছর মুসলমানদের পতনের যুগ। একদিকে আলজেরিয়া ও আফ্রিকার দেশগুলো ফরাসী উপনিবেশবাদী আগ্রাসনে ক্ষতবিক্ষত হচ্ছিলো অপরদিকে সর্বশেষ খিলাফতে উসমানিয়ার নিভূ নিভূ প্রদীপ আস্তে আস্তে তার ক্ষীণ আলোটুকুও হারাচ্ছিলো। উপমহাদেশের চিত্রও অজানা নয়। ব্রিটিশ রাজের বিরুদ্ধে আন্দোলনরত মুসলমানদের উপর দমন পীড়ন চলছিলো ঘোরতরভাবে।

ফিলিস্তিন পদানত হয়ে গেছে ইহুদিবাদীদের হাতে। শামকে ভেঙে পরিণত করে ফেলা হয়েছে কয়েক টুকরো জাতিরাষ্ট্রে। নবীর দেশ মিশর ইংরেজ আগ্রাসনের কবলে পড়ে মুসলমানরা তাহযীব তামাদ্দুন ভুলে পরিণত হয়েছে সাংস্কৃতিক গোলামে। এতসবের মধ্যে একদিন খিলাফতের পতন হয়ে গেলো। কফিনের শেষ পেরেক টুকে যাওয়ার পর আর কীইবা আশা থাকে!

কিন্তু এতসবের মধ্যেও একদল সংস্কারবাদী মানুষ জানবাজি রাখলেন। গড়ে তুললেন নানা আন্দোলন। কোনোটা সংস্কারের আবার কোনোটা শিক্ষার। কেউ মনোযোগ দিলেন রচনায় কেউবা প্রতিষ্ঠানে। এভাবে তিলে তিলে তারা চেষ্টা চালিয়ে যেতে লাগলেন ধ্বসে পড়া ইমারত মেরামতের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায়। হাসি-কান্না এবং দুঃখ-বেদনার বিগত দুশো বছরের ইতিহাস কি জানার ইচ্ছে হয়?

একজন মুসলমান হিসেবে আপনার জন্য আমাদের ইতিহাস কোর্স ০২ এর অধীনে এবার আমরা নিয়ে এসেছি ‘মুসলমানদের বিগত দুই শতাব্দীর ইতিহাস’। বরাবরের মত এবারেও আমাদের সাথে এই কোর্সে থাকছেন সকলের প্রিয় ইতিহাস আলোচক ও সাবলীল বক্তা ইমরান রাইহান হাফি.

কোর্সটি থেকে কী শিখবেন?

  • উপনিবেশবাদের কালো অধ্যায়: মিসর, আলজেরিয়া ও ভারতবর্ষে ফরাসি ও ব্রিটিশদের আগ্রাসন এবং এর সুদূরপ্রসারী প্রভাব।
  • ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম: বালাকোট আন্দোলন, তিতুমীরের লড়াই এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহে মুসলমানদের ত্যাগের ইতিহাস।
  • উসমানী খিলাফতের পতন: একটি বিশ্বশক্তির পতনকাল এবং খেলাফত আন্দোলনের প্রেক্ষাপট ও ফলাফল।
  • আধুনিক আরব রাষ্ট্রের উত্থান: অটোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের বর্তমান মানচিত্র ও জাতিরাষ্ট্র গঠনের পেছনের কারণ।
  • সংস্কারবাদী আন্দোলনের পরিচয়: ইখওয়ান, জামায়াতে ইসলামী, তাবলীগ জামাত ও সহওয়া আন্দোলনের উৎপত্তি ও সমাজ সংস্কারে তাদের ভূমিকা।
  • সাংস্কৃতিক গোলামি বনাম জাগরণ: আধুনিকতাবাদের চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের প্রচেষ্টা।
  • বরেণ্য মনীষী ও সাহিত্য: বিংশ শতাব্দীর প্রভাবশালী ইসলামিক ব্যক্তিত্বদের জীবনী এবং মুসলিম মানস গঠনে তাদের কালজয়ী বইগুলোর পর্যালোচনা।
  • বর্তমান পরিস্থিতির শেকড়: মুসলিম বিশ্বের বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও ফিলিস্তিন সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট।

কোর্স কন্টেন্ট

মুসলমানদের বিগত দুই শতাব্দীর ইতিহাস

  • আলজেরিয়ায় ফরাসি আগ্রাসন ও প্রতিরোধ
    40:55
  • মিসরে ফরাসি আগ্রাসন
    53:21
  • মুহাম্মদ আলি পাশার যুগ (নতুন প্রজন্মের চিন্তাচেতনা )
    53:21
  • ভারতবর্ষে উপনিবেশ বিরোধী আন্দোলন
    32:09
  • মিসরে ইংরেজদের আগ্রাসন
    01:00:34
  • আরব বিশ্বে আধুনিকতাবাদী ধারার উত্থান
    47:33
  • উসমানী সালতানাতের পতনকাল
    01:14:34
  • খেলাফত আন্দোলন
    32:03
  • আরব রাষ্ট্রসমূহের উত্থান
    40:20
  • ইসলামি আন্দোলনসমূহ (ইখওয়ান)
    01:05:10
  • জামাতে ইসলামি
    41:57
  • সহওয়া আন্দোলন
    39:18
  • তাবলীগ জামাত
    21:49
  • বিংশ শতাব্দীর বরেন্য ইসলামি ব্যক্তিত্ব
    32:38
  • বিংশ শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী কিছু বই
    31:06
ভর্তির জন্য মেসেজ করুন আমাদের ফেসবুক পেইজে। পেইজে যাওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করুন
350.00 700.00

এই কোর্সে যা যা থাকছে

  • ১৫ টি লেকচার ভিডিও
  • নোট, স্লাইড ও রিভিশন পয়েন্ট
  • যেকোনো সময়, যেকোনো ডিভাইস থেকে দেখার সুবিধা

যাদের জন্য এই কোর্স

  • ইতিহাস অনুরাগী: যারা ইসলামের হারানো ঐতিহ্য এবং বিগত ২০০ বছরের মুসলিম বিশ্বের উত্থান-পতন সম্পর্কে জানতে আগ্রহী।
  • শিক্ষার্থী ও গবেষক: বিশেষ করে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক বা ইসলামিক স্টাডিজের ছাত্রছাত্রী যারা পাঠ্যবইয়ের বাইরে গভীর বিশ্লেষণ খুঁজছেন।
  • সচেতন মুসলিম তরুণ প্রজন্ম: যারা বর্তমান বিশ্বের (ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য বা ভারত) অস্থিরতার ঐতিহাসিক শেকড় বুঝতে চান এবং নিজেদের শেকড় সম্পর্কে জানতে চান।
  • ইসলামি দায়ি ও বক্তা: যারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামের সঠিক ইতিহাস ও আন্দোলনের ধারাগুলো মানুষের সামনে তুলে ধরতে চান।
  • বইপ্রেমী ও বুদ্ধিজীবী: যারা বিংশ শতাব্দীর প্রভাবশালী বই ও মনীষীদের চিন্তাচেতনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান।
  • প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী: যারা আন্তর্জাতিক বিষয়াবলি এবং মুসলিম বিশ্বের ভূ-রাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান।

ট্যাগ